Aryan Khan: আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে অকপট শাহরুখ!

Aryan Khan: 2023 সালের ইন্ডিয়ান অফ দ্য ইয়ার বলিউড অভিনেতা শাহরুখ খান। গত বছরের পাঠান দিয়ে তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তন সাফল্য এনে দিয়েছে অভিনেতাকে। এরপর যথাক্রমে জওয়ান ডাঙ্কি তো ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Aryan Khan

Aryan Khan: 2023 সালের ইন্ডিয়ান অফ দ্য ইয়ার বলিউড অভিনেতা শাহরুখ খান। গত বছরের পাঠান দিয়ে তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তন সাফল্য এনে দিয়েছে অভিনেতাকে। এরপর যথাক্রমে জওয়ান ডাঙ্কি তো পরপর সুপারহিট হয়েছেই বক্স অফিসে। এদিন ইন্ডিয়ান অফ দ্য ইয়ার শিরোপা জিতে মঞ্চে দীর্ঘ বক্তৃতা দেন অভিনেতা। জানান, গত চার-পাঁচ বছর তাঁর ও তাঁর পরিবারের জন্য খুবই খারাপ গিয়েছে। ছবিগুলোও ক্রমাগত ফ্লপ হচ্ছিল। ব্যক্তিগত জীবনও দুর্বিষহ হয়ে উঠেছিল।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, “গত কয়েক বছর আমার এবং আমার পরিবারের জন্য কিছুটা কঠিন ছিল। আমার বেশিরভাগ ছবিই ফ্লপ হয়েছে। এবং অনেকেই আমার ক্যারিয়ার শেষ হওয়ার গল্প লিখতেও শুরু করেছিলেন। এবং তারপরে ব্যক্তিগত স্তরে কিছু সমস্যা আসতে শুরু করেছিল। এই সমস্ত সমস্যা আমাকে শান্ত থাকতে এবং মর্যাদার সঙ্গে কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে। অভিনেতা আরও বলেন, যখন আপনি মনে করেন যে সবকিছু ঠিক আছে, তখন কোথাও না কোথাও থেকে জীবন আপনাকে হতবাক করে দেয়। এই সময় আপনাকে আশা করতে হবে যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।”

   

প্রসঙ্গত, কোভিড পরবর্তী 2021 সালটা শাহরুখের জন্য সত্যিই ভালো ছিল না। ছেলে আরিয়ান খানের মাদক মামলায় গ্রেফতার হওয়া। তাঁকে জেলেও যেতে হয়েছে সেসময়। তখন শাহরুখ খান পুরোপুরি শান্ত ছিলেন এবং নিজের ছেলেকে এই বিষয়টি থেকে শান্তিপূর্ণভাবে বের করে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এই সময়, নিন্দুকে শাহরুখকে নিশানা করেছিলেন। সে সময় সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হন তিনি। যাইহোক, 2022 সালের মে মাসে, আরিয়ান খান জেল থেকে ছাড়া পান। শাহরুখের জীবনেও আবার রঙিন দিন ফিরে আসে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google