সোহিনী পোড়েল, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের টিকিট পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এর নেপথ্যে রয়েছে সঞ্জু স্যামসন। ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওপেন করতে নেমে একেবারে ম্যাচের শেষ পর্যন্ত বাইশ গজে টিকে ছিলেন তিনি। কার্যত কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১২ টি চার ও ৪ টি ছয় দিয়ে। সঞ্জু বিরুদ্ধে আইসিসির নিয়ম ভঙ্গের উঠেছে। সেমিতে দলকে তুলে বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি।
ক্রিকেটের নন্দনকাননে ম্যাচ জেতানোর পর ক্রিজে হাঁটু মুড়ে বসে পড়েন সঞ্জু স্যামসন। হেলমেট খুলে মাঠে ছুঁড়ে ফেলেন তিনি। দু হাত উপরের দিকে তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সঞ্জু। কিন্তু হেলমেট মাটিতে ফেলে সেলিব্রেট করা আইসিসির নিয়মের বিরুদ্ধে। সঞ্জুও যেহেতু হেলমেট মাটিতে ফেলে সেলিব্রেট করেছেন, সেই জন্য তিনিও আইসিসির আইনে অবৈধ কাজ করেছেন। বলে রাখা ভালো, আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও প্লেয়ার ক্রিকেটের সরঞ্জামকে অপমান করেন বা তাঁর কোনও আচরণ যদি ক্রিকেটের স্পিরিটের বিপক্ষে যায় তাহলে তা অন্যায়।
এর জন্য শাস্তি স্বরূপ হতে পারে আর্থিক জরিমানা, ডিমেরিট পয়েন্ট। আবার অতীতে ক্রিকেটের সরঞ্জামের অপমান করেছে কিনা, তা দেখে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হবে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে সঞ্জু স্যামসনকে কিছু বলেনি ম্যাচ কমিশনার বা আইসিসি। আগামী ৫ ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ ইংল্যান্ড।




















