বিগ বস ১৮ তম সিজনে সলমানের পারিশ্রমিক কত জানেন ?

বলিউডের ভাইজানকে (Salman Khan) নিয়ে দর্শকদের মধ্য উন্মাদনা বরাবরের। তার ছবির মুক্তির অপেক্ষায় থাকেন অনুরাগীরা। তবে কয়েক বছর ধরে ব্ক্স-অফিসে তেমন প্রভাব ফেলতে পারেননি বলিউডের ভাইজান। তবে টলিভিশনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
SALMAN-KHAN

বলিউডের ভাইজানকে (Salman Khan) নিয়ে দর্শকদের মধ্য উন্মাদনা বরাবরের। তার ছবির মুক্তির অপেক্ষায় থাকেন অনুরাগীরা। তবে কয়েক বছর ধরে ব্ক্স-অফিসে তেমন প্রভাব ফেলতে পারেননি বলিউডের ভাইজান। তবে টলিভিশনের পর্দার তার জনপ্রিয়তার একটুও খামতি পরেনি। গত দেড় দশকের বেশি সময় ধরে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের সঞ্চালনা করে এসেছেন বলিউডের ভাইজান (Salman Khan) ।

রবিবার শুরু হল বিগ বসের ১৮ তম সিজেন (Bigg Boss 18)। এবারেও সঞ্চালনের দ্বায়িতে রয়েছেন বলিউডের ভাইজান সলমান খান (Salman Khan) । প্রায় তিন মাস ধরে চলবে এই রিয়ালিটি শো। প্রতি সপ্তাহের শেষে দেখা মিলবে সলমানের। এপিসোডের নাম ‘উইকেন্ড কা ভার’। এ বছর সঞ্চলনার জ্ন্য সলমান কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন.. জানলে আপনিও অবাক হবেন।

   

রবিবার অর্থাৎ ৬ অক্টোবর থেকে শুরু হল বিগ বসের ১৮ তম সিজেন (Bigg Boss 18)। বিগ বসের এই নতুন সিজেনকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় ভাবে তুলে ধরতে চায়ছেন নির্মাতারা। এ বছরও আকর্ষণ হিসাবে থাকছে সলমানের (Salman Khan) সঞ্চলনা। তবে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে , এই সিজনে প্রতি মাসে শো সঞ্চালনার জন্য সলমান ৬০ কোটি টাকা নিচ্ছেন! অর্থাৎ ৮ টি এপিসোডের জন্য ৬০ কোটি টাকা নেবেন সলমান।

জানা গিয়েছে বিগ বসের (Bigg Boss 18) এই সিজেন ১৫ সপ্তাহ ধর চলবে। তাহলে অভিনেতা প্রায় ২৫০ কোটি টাকা আয় করবেন। এর আগের সিজেন অর্থাৎ বিগ বসের ১৭ তম সিজনে সলমান ১২ কোটি এবং গোটা সিজনে ২০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

উল্লখ্যে, সলমান (Salman Khan) বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি সিকান্দর নিয়ে। এই ছবিতে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধবেন সলমান। আগামী বছরের ঈদে মুক্তি পাবে সিকান্দর। সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা কিক ২ ছবির ঘোষণা করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google