Transfer Window: জানুয়ারিতেই হতে পারে এই দল বদল!

আর কয়েকটা দিন পরেই খুলতে চলেছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো। তার আগে শুরু হয়ে গিয়েছে দল বদল সংক্রান্ত জল্পনা। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) একাধিক ফুটবলের দল বদল করতে ...

By Rana Das

Published:

Follow Us
gurkeerat singh Mumbai City FC

আর কয়েকটা দিন পরেই খুলতে চলেছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো। তার আগে শুরু হয়ে গিয়েছে দল বদল সংক্রান্ত জল্পনা। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) একাধিক ফুটবলের দল বদল করতে পারেন বলে মনে করা হচ্ছে।

খাতায় কলমে মোটের ওপর ভালো দল গড়লেও মাঠে চেন্নাই এফসির পারফরম্যান্স প্রত্যাশা মতো হচ্ছে না। হাতে এখনই বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। ধারাবাহিকভাবে পয়েন্ট পেতে শুরু করলে ক্রম তালিকায় উন্নতি করা সম্ভব। আক্রমণভাগে লোক বাড়াতে জানুয়ারিতে কিছু সই করাতে পারে চেন্নাইন ফুটবল ক্লাব, এমনটা শোনা যাচ্ছে ফুটবল মহলে।

   

আরও পড়ুন:  Youth League: ইয়ুথ লিগে এবার নয়া চ্যালেঞ্জের মুখে বাগান কোচ, বুধেই প্রথম খেলা

সম্প্রতি শুরু হওয়া জল্পনা অনুযায়ী, মুম্বই সিটি এফসির ফুটবলার গুরকিরত সিংকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাতে পারে চেন্নাইন ফুটবল ক্লাব। গুরকিরত সিং ভারতীয় ফুটবলের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার। বয়স মাত্র কুড়ি বছর। খেলেছেন ভারতীয় যুব দলের হয়ে। তবে তারকা খচিত মুম্বইসিটি এফসিতে খুব বেশি সুযোগ তিনি পাচ্ছেন না।

আরও পড়ুন: IPL: গুজরাটের কাছে সবথেকে বেশি টাকা, কলকাতা-মুম্বই অনেক পরে  

উঠতি ফুটবলারদের সুযোগ দেওয়ার জন্য চেন্নাইন ফুটবল ক্লাব পরিচিত। গুরকিরত তাদের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে পারবেন বলে আশা করা যায়। তবে পাকাপাকিভাবে দল বদল নাকি লোন সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে। অনেকের ধারণা গুরকিরত সিং হয়তো লোনে মুম্বই থেকে চেন্নাই যেতে পারেন আগামী ট্রান্সফার উইন্ডোতে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google