জামাইকার কাছে হার ভারতের, জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় স্থানের লড়াই

ইউনিটি কাপ সেমিফাইনালে জামাইকার কাছে হারতে হল ভারতকে। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি ব্লু টাইগার্স।

By Sayan Sengupta

Published:

Follow Us
india-lose-to-jamaica-unity-cup-2026-third-place-match-zimbabwe

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ইংল্যান্ডে ইউনিটি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল ভারত। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল রুডলফ স্পাইডের শক্তিশালী জামাইকা দল। লড়াই যে সহজ হবে না সেটা ভালো মতোই জানা ছিল সকলের। তাছাড়া ভারতের তুলনায় খাতায় কলমে ও অনেকটাই এগিয়ে ছিল প্রতিপক্ষ দল। তবুও নিজেদের সেরাটা দিতে মরিয়া ছিল ভারতীয় ফুটবলাররা। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয় খালিদ জামিলের ছেলেরা।এদিন জামাইকার হয়ে গোল করেন যথাক্রমে কোর্টনি ক্লার্ক এবং কাইম ডিক্সন।

গতকালের নাইজেরিয়া-জিম্বাবুয়ে ম্যাচের পর এই ম্যাচের দিকেই নজর ছিল সকলের। যেখানে ম্যাচের প্রথম কোয়ার্টারের মধ্যেই গোল হজম করে ফেলেছিল ভারতীয় শিবির। প্রায় মিনিট আটেকের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন কোর্টনি ক্লার্ক। তবে অনায়াসেই সেই ধাক্কা কাটিয়ে উঠেছিল ব্লু-টাইগার্স। সময়ের সাথে সাথেই মাঝমাঠ থেকে আক্রমণ সংগঠিত করে উঠে আসতে দেখা গিয়েছিল জিকসন সিং থেকে শুরু করে রায়ান উইলিয়ামসদের। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানেই পিছিয়ে ছিল ভারত।

   

তারপর দ্বিতীয়ার্ধে ফের আক্রমণে উঠে এসে দলকে সমতায় ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল ভারতের ফুটবলাররা। যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ম্যাচের অন্তিম কোয়ার্টারের শুরুতেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় জামাইকা দল। এবার প্রায় ৭৮ মিনিটের মাথায় গোল করেন ডিক্সন। যেটা নিঃসন্দেহে অনেকটাই চাপে ফেলে দিয়েছিল খালিদের ছেলেদের। বেশ কয়েকবার সুযোগ তৈরি হলেও ম্যাচে ফেরার সম্ভব হয়নি। যারফলে দুইটি গোলের ব্যবধানে পরাজিত হয় ভারতীয় ফুটবল শিবির। যেটা নিঃসন্দেহে কিছুটা হলেও হতাশ করেছে দেশের সকল ফুটবল অনুরাগীদের।

এবার আগামী কয়েকদিন পরেই টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জনের ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল। সেদিকে ও বিশেষ বিশেষ নজর থাকবে প্রত্যেকের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google