ফিরে এল বিনিময় প্রথা, বাঘের বদলে মিলছে সিংহ

শিলিগুড়ি: আদিম যুগের বিনিময় প্রথা ফিরে এল ফের৷ বাঘের বদলে মিলছে সিংহ৷ ভিনরাজ্যের চিড়িয়াখানায় যাচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একজোড়া রয়েল বেঙ্গল টাইগার৷ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শিলিগুড়ি: আদিম যুগের বিনিময় প্রথা ফিরে এল ফের৷ বাঘের বদলে মিলছে সিংহ৷ ভিনরাজ্যের চিড়িয়াখানায় যাচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একজোড়া রয়েল বেঙ্গল টাইগার৷ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানাতে পাঠানো হচ্ছে একটি পুরুষ এবং একটি স্ত্রী বেঙ্গল টাইগারকে৷

সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, একজোড়া রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও একজোড়া স্ত্রী এবং পুরুষ লেপার্ড, বেশ কিছু ময়ূর, বিদেশি প্রাণী সেখানে পাঠানো৷ তার বদলে সিপাইজলা চিড়িয়াখানা থেকে আনা হবে দুটি সিংহ৷ সঙ্গে আসবে একজোড়া স্পেকট্যাকলড লাঙ্গুর৷ কোন পথে কীভাবে পশুগুলিকে আনা হবে সেই পরিকল্পনা চলছে৷

   

জানা গিয়েছে, ৯ বছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একজোড়া স্ত্রী ও পুরুষ বাঘ আনা হয়েছিল৷ বর্তমানে প্রজননের ফলে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা দাঁড়িয়েছে ১১৷ এই শাবকগুলির মধ্যে থেকেই দুটিকে পাঠানো হচ্ছে ত্রিপুরাতে৷ ইতিমধ্যে সাফারি কর্তৃপক্ষ বাঘেদের ডায়েট চার্ট তৈরি করে সিপাইজলা চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর৷

আগামী ২৯ জানুয়ারি বেঙ্গল সাফারি পার্কে আসবেন সিপাইজলা চিড়িয়াখানার কর্তারা৷ ওই দিনই যাবতীয় কাগজপত্রের কাজ শেষ করা হবে৷ এরপরই শুরু হবে বাঘ ও সিংহের যাওয়া-আসার প্রক্রিয়া৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google