দাসপুরে গোলাপ চাষ প্রশিক্ষণ, ২৫ কৃষক অংশগ্রহণ

পশ্চিম মেদিনীপুর: উন্নত গোলাপ চাষ (Rose Cultivation) সম্পর্কে কৃষকভাইদের জানানোর উদ্দেশ্যে কৃষি খামার বিদ্যালয় বা ফার্ম স্কুল খোলা হল পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের দাদপুর গ্রামে। কৃষি ...

By Sandipa Sil

Published:

Follow Us
Happy Rose Day

পশ্চিম মেদিনীপুর: উন্নত গোলাপ চাষ (Rose Cultivation) সম্পর্কে কৃষকভাইদের জানানোর উদ্দেশ্যে কৃষি খামার বিদ্যালয় বা ফার্ম স্কুল খোলা হল পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের দাদপুর গ্রামে। কৃষি দপ্তর সাথে জানা গিয়েছে চার সপ্তাহ ধরে এলাকার ২৫ জন গোলাপ চাষিদের দেওয়া হবে প্রশিক্ষণ।

দাসপুর ১ ব্লক কৃষি দপ্তরের আতমা প্রকল্পে এছাড়াও খাদ্য ও উদ্যান পালন বিভাগের সহযোগিতায় এই কৃষি খামার বিদ্যালয় চালু হয়েছে। এদিন ব্লকের কৃষিবিভাগ এবং খাদ্য উদ্যানপালন বিভাগের আধিকারিক সহ উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সাগর কুমার তামাং।

   

এদিন গোলাপ চাষের বিভিন্ন রোগ পোকার সমস্যা ও নিয়ন্ত্রন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এবং উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে গোলাপ চাষ সম্বন্ধে প্রশিক্ষন দেওয়া হয়।পাশাপাশি এদিন কৃষকদের গোলাপের মাঠে গিয়ে গাছের বিভিন্ন রোগপোকা ও সমস্যা গিয়ে দেখন এবং সমাধানের রূপরেখাও বলেন কৃষিবিজ্ঞানীরা৷

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google