ভারতীয় বায়ুসেনার জনকের নামেই রয়েছে জনপ্রিয় ফুটবল কাপ

বিশেষ প্রতিবেদন: স্বাধীন ভারতের বায়ুসেনার প্রথম ‘কমান্ডার ইন চিফ’ ছিলেন একজন বাঙালি (Subroto Mukerjee)। গোটা ভারতবর্ষ তাঁকে চেনে ‘ভারতীয় বায়ুসেনার জনক’ হিসেবে। ভারতীয় বায়ুসেনার দুঁদে এই পাইলট ঘোল ...

By Rana Das

Published:

Follow Us
Air Marshal Subroto Mukerjee

বিশেষ প্রতিবেদন: স্বাধীন ভারতের বায়ুসেনার প্রথম ‘কমান্ডার ইন চিফ’ ছিলেন একজন বাঙালি (Subroto Mukerjee)। গোটা ভারতবর্ষ তাঁকে চেনে ‘ভারতীয় বায়ুসেনার জনক’ হিসেবে। ভারতীয় বায়ুসেনার দুঁদে এই পাইলট ঘোল খাইয়ে ছেড়েছে তাবড় তাবড় শত্রুদের। সেই ‘কমান্ডার’ই আবার ছিলেন ফুটবল পাগল। ভারতের ‘জাতীয় ক্লাব’ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের আজীবন সদস্য। ফলে তাঁর মৃত্যুর পর তাঁর নামেই নামকরণ করা হয় দেশের একটা গোটা ফুটবল টুর্নামেন্টের।

সুব্রত মুখোপাধ্যায়, যার বীরত্বে মুগ্ধ হয়ে সহযোদ্ধা এয়ার মার্শাল অ্যাম্পি ইঞ্জিনিয়র তাঁকে ‘ভারতীয়বায়ুসেনার জনক’ বলে অভিহিত করেন। তাঁর নামেই খেলা হয় ‘সুব্রত কাপ’।

   

১৯১১ সালে ৭, বালিগঞ্জ সার্কুলার রোডের মামাবাড়িতে জন্ম সুব্রত মুখোপাধ্যায়ের। বাবা সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ১৮৯২ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) পাশ করেন। পরবর্তীকালে ভারতের সিভিল সার্ভিসের প্রধান কর্মকর্তাও হয়েছিলেন। মা চারুলতা দেবী, সেযুগের প্রেসিডেন্সি কলেজের একমাত্র ছাত্রী, কাজ করতেন নারীশিক্ষা নিয়ে। ঠাকুরদা নিবারণ চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম সদস্য। দাদু প্রসন্নকুমার রায় প্রেসিডেন্সি কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ। দিদা সরলা রায় প্রায় একার উদ্যোগেই প্রতিষ্ঠা করেছিলেন ‘গোখেল মেমোরিয়াল স্কুল’।

Air Marshal Subroto Mukerjee

‘সুব্রত কাপ’ না হোক, সুব্রত মুখোপাধ্যায়ের কথা বলতে গেলেই প্রথমেই আসে তাঁর পরিবারের কথা। তাঁর পূর্ববর্তী প্রজন্মের সবাই নিজেদের জায়গায় অসাধারণত্বের ছাপ রেখেছিলেন। ফলে সেই পরিবারের ছেলে ছোটোবেলা থেকেই পেয়েছিলেন দৃড়চেতা মানসিকতা, শৃঙ্খলপরায়ণ মনোভাব। স্কুল জীবন কেটেছে পশ্চিমবঙ্গ এবং ইংল্যান্ড মিলিয়ে। উচ্চশিক্ষা শেষ করার পর ইংল্যান্ডের ক্র্যানওয়েলে রয়্যাল এয়ার ফোর্স কলেজ থেকে প্রশিক্ষণ নেন তিনি। ১৯২৯ সালে ওই কলেজের পরীক্ষায় মাত্র ৬ জন ভারতীয় উত্তীর্ণ হয়েছিলেন। ছ’জনের মধ্যে তিনি ছাড়াও ছিলেন এইচসি সরকার, এবি আওয়ান, ভুপেন্দর সিং, অমরজিৎ সিং ও জেএন ট্যান্ডন।

২৮ বছর ধরে এয়ারফোর্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিশ্বের অন্যতম শীর্ষস্থানে পৌঁছে দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনাকে। ১৯৩২ সালে রয়্যাল এয়ারফোর্সে যোগ দেন। ১৯৩৯ সালে হন এয়ারফোর্সের প্রথম ভারতীয় স্কোয়াড্রন লীডার। তার পাঁচ বছর পরে, ১৯৪৩ সালে এয়ারফোর্সের প্রথম ভারতীয় কমান্ডার নিযুক্ত হন। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরে হব স্বাধীন ভারতের প্রথম ডেপুটি চীফ অফ এয়ার স্টাফ। ১৯৫৪ সালে এয়ার মার্শাল হন। চারবছর এয়ার মার্শাল পদ থাকার পর ১৯৬০ সালে কর্মজীবন শেষ হয় তাঁর। কর্মজীবনের বৈচিত্রের জন্য ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কারও পান তিনি। ১৯৬০ সালে, রিটায়ারমেন্টের পরেই একটি টেকনিক্যাল মিশনের চীফ হয়ে জাপানে যান। সেখানে একটি রেস্তরায় ডিনার খাওয়ার সময় শ্বাসনালীতে খাবার আটকে দুর্ভাগ্যজনকভাবে তাঁর মৃত্যু ঘটে।

<

p style=”text-align: justify;”>Rank Promotions
• Pilot Officer, RAF: 1 September 1932
• Flying Officer: 1936
• Flight Lieutenant: 16 March 1939
• Acting Squadron Leader: 25 August 1939
• Acting Wing Commander: 1 November 1942
• Squadron Leader: 1943
• Wing Commander, RIAF: 1945
• Group Captain: 6 March 1946
• Air Commodore: 15 May 1947
• Acting Air Vice-Marshal: 27 September 1948
• Air Vice-Marshal: 1 February 1949
• Acting Air Marshal (Commander-in-Chief, IAF): 1 April 1954
• Air Marshal (Chief of the Air Staff, Indian Air Force): 1 April 1955

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google