Kolkata, May 10: জমে উঠেছে আইপিএল ২০২৬। শেষ কয়েকটি ম্যাচে পুরোপুরি বদলে গিয়েছে পয়েন্ট টেবিলের চিত্র। মরসুমের ৫৪তম ম্যাচে এক অপরের বিরোধীতা করে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ম্যাচটি ২ উইকেটে জিতে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। আজকের ম্যাচে জয়ী হয়ে ১৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আরসিবি।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। প্রথমে ব্যাট করে মুম্বই ৭ উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক ভার্মা (৫৭)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নমন ধীর (৪৭)। এছাড়া এদিন আগ্রাসী রোহিত ২২ রান করেই সাজঘরে ফেরেন। সূর্যকুমার যাদব আবারও ব্যাট হাতে সকলকে হতাশ করেন।
দ্বিতীয় পর্বে রানা তাড়া করতে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা একটি রোমাঞ্চকর ইনিংস উপহার দিয়েছে দর্শকদের। শেষ বল পর্যন্ত দর্শকদের আকর্ষিত করে রাখে। এদিন বেঙ্গালুরুর জয়ের ভিত্তি গড়ে দেন ক্রুণাল পান্ডিয়া। তিনি ছাড়া ব্যাট হাতে মাঠে আজ তার দলের কেউ বেশিক্ষণ থাকতে পারেনি। তাঁর ৪৬ বলে ৭৩ রানের ইনিংসটি ছিল ৪টি চার ও ৫টি ছয়ে সাজানো। এছাড়া শেষ বল পর্যন্ত এই অনিশ্চয়তার খেলায় নট আট থেকে ম্যাচ নিজেদের দখলে করেন ভুবি ও রাসিখ।
আরও পড়ুন: নিলামের আগেই ধাক্কা! বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ ছাড়ল হারবার ডায়মন্ডস
এদিন বেঙ্গালুরুর স্টার বোলার ভুবনেশ্বর কুমার। তিনি এককভাবে প্রতিপক্ষের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এছাড়া ১টি করে উইকেট ঝুলিতে ভরেছেন যশ হ্যাজেলউড, রোমারিও শেফার্ড, রাসিখ সালাম। অন্যদিকে, মুম্বই আজ বোলিংয়ে উন্নতি করেছে। তবে শেষমেশ কোনো লাভ হয়নি। এখানেও দলের হয়ে একা ৪টি উইকেট শিকার করেন করবিন বোশ। তাছাড়া ১টি করে উইকেট আসে গাজানফার এবং রাজ বাওয়ার কাছ থেকে।




















