Weather: ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে, ছুটির দিন মাটি হতে পারে আপনারও

কখনো ঠান্ডা তো কখনো গরম, এইরকম খামখেয়ালিপনায় ভরা আবহাওয়া (Weather) বিরাজ করছে বাংলার। আজ রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আংশিক মেঘলা আকাশ দেখে আজ শহরবাসীর ঘুম ভেঙেছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Heavy Rain Alert

কখনো ঠান্ডা তো কখনো গরম, এইরকম খামখেয়ালিপনায় ভরা আবহাওয়া (Weather) বিরাজ করছে বাংলার। আজ রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আংশিক মেঘলা আকাশ দেখে আজ শহরবাসীর ঘুম ভেঙেছে। বইছে ঠান্ডা আবহাওয়া। এই অবস্থা দেখে এখন শহর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মানুষজন প্রশ্ন তুলছেন যে শীত কি কোনোভাবে ফিরে এল? উত্তর হল না।

এখন খাতায় কলমে ফাল্গুন মাস। আর এই সময়ে মূলত শীত (Cold) বিদায়ের পথে। আগামী কয়েকদিনের মধ্যেই প্যাচপ্যাচে গরম পড়তে চলেছে বাংলায় বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। আর কিছুদিনের মধ্যেই ব্যানার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে ঢুকে যেতে পারে। তবে আজ কি বৃষ্টি (Rainfall) হবে বাংলায়? এই বিষয়ে বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস।

   

জানা যাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা (Kolkata) ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইবে দমকা হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্র ২৯ ও ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে আজ ও আগামী মঙ্গলবার অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ-এও।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google