Rainfall: ৫ জেলায় চলবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখীর তাণ্ডব, হলুদ সতর্কতা জারি

রাতারাতি বৃষ্টি (Rainfall)-তে অনেকটাই স্বস্তি ফিরল রাজ্যের মানুষের মধ্যে। বুধবার গভীর রাতে হওয়া বৃষ্টিতে ঝপ করে অনেকটাই কমল কলকাতার তাপমাত্রা। ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস গরম থেকে এবার আচমকা কলকাতার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাতারাতি বৃষ্টি (Rainfall)-তে অনেকটাই স্বস্তি ফিরল রাজ্যের মানুষের মধ্যে। বুধবার গভীর রাতে হওয়া বৃষ্টিতে ঝপ করে অনেকটাই কমল কলকাতার তাপমাত্রা। ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস গরম থেকে এবার আচমকা কলকাতার পারদ ছুঁলো ১৮.৯ ডিগ্রিতে। আজ বুধবার সকাল থেকে বৃষ্টিভেজা রাস্তা দেখে সকলেরই মন ভালো হয়ে গেছে।

তবে আজ কি দিনভর আরও বৃষ্টি হবে নাকি মেঘ কেটে যাবে? এই বিষয়ে বড় পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ মার্চ অবধি বাংলার আবহাওয়া এমনটাই থাকবে। ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি ঘূর্ণাবর্তের উপস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা সহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

   

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আবহাওয়া তোলপাড় হবে। আজ দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। ব্যাপক হারে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে জায়গায় জায়গায়।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google