Cyclone Asani: অশনির প্রভাবে আন্দামানে প্রবল বর্ষণ, স্থলভাগে আছড়ে পড়বে আগামিকাল

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছে অশনি। এখনও পর্যন্ত এটি গভীর নিম্নচাপের পর্যায়ে রয়েছে। কিন্তু সমুদ্র থেকে জলীয় বাষ্প সঞ্চয় করে ক্রমশ তা শক্তি বাড়াচ্ছে। আগামিকালের মধ্যে অশনি পরিণত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছে অশনি। এখনও পর্যন্ত এটি গভীর নিম্নচাপের পর্যায়ে রয়েছে। কিন্তু সমুদ্র থেকে জলীয় বাষ্প সঞ্চয় করে ক্রমশ তা শক্তি বাড়াচ্ছে। আগামিকালের মধ্যে অশনি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আগামিকালই এটি স্থলভাগে আছড়ে পড়বে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূলে এটি আছড়ে পড়বে। ভারতে অশনি না এলেও এর প্রভাব পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। অশনির প্রভাবে শনিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে আন্দামানে। রবিবার তা বেড়েছে। সোমবারও চলবে বৃষ্টি।

   

রবিবার আন্দামান ও নিকোবরের উপকূলীয় অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন চেন্নাই এবং বিশাখাপত্তনম থেকে আসা জাহাজগুলিকে স্থগিত রাখা হয়েছে। মতসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামানে দেড়শোরও বেশি এনডিআরএফ কর্মী পাঠানো হয়েছে। ইতিমধ্যে ছয়টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google