ট্রেন থেকে হকার সরাতে যাত্রীদের গুরু দায়িত্ব রেলের

কলকাতা: লোকাল ট্রেনে উঠলে শোনা যায়, বাদাম-ডালমুট মাত্র ৫টাকা, ক্লিপ-গাডার যা নেবেন মাত্র ১০, গরমে গলা ঠান্ডা করতে জুস পান করুন মাত্র ১০ টাকাতে…….৷ এই সব শোনা থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: লোকাল ট্রেনে উঠলে শোনা যায়, বাদাম-ডালমুট মাত্র ৫টাকা, ক্লিপ-গাডার যা নেবেন মাত্র ১০, গরমে গলা ঠান্ডা করতে জুস পান করুন মাত্র ১০ টাকাতে…….৷ এই সব শোনা থেকে বিরত করতে চাইছে রেল কর্তৃপক্ষ৷ স্টেশন ও ট্রেন থেকে হকার সরাতে অভিযানে নেমেছে রেল৷ সেই সঙ্গে এই বিষয়ে যাত্রীদের উপর গুরু দায়িত্ব দিল রেল৷

রেলের মুখ‌্য জনসংযোগ বিভাগ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হকারদের থেকে খাবার এবং অন‌্য সামগ্রী কেনা থেকে বিরত থাকতে হবে যাত্রীদের৷ এভাবে হকার বর্জনের ডাকে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা৷ সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার নেত্রা স্টেশন থেকে বেশ কিছু বেআইনি স্টল ভেঙে দেয় আরপিএফ৷

   

উল্লেখ্য, সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে বেশ কিছু স্টেশনের উন্নয়ন শুরু করেছে রেল৷ এই কারণেই হকার উচ্ছেদের কাজ শুরু হয়েছে৷ স্টেশন থেকে হকার ও মুটিয়া মজদুর সরানোর পরিকল্পনার বিরুদ্ধে হাওড়া স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে তৃণমূলের শ্রমিক সংগঠন৷

হকার উচ্ছেদ প্রসঙ্গে এক যাত্রী বলেন, ‘‘আমি শিয়ালদে কাজ করি৷ বাড়ি বনগাঁ৷ কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রেন থেকেই খাবার কিনে খাই৷ এইভাবে ট্রেনে হকারদের যাতায়াত বন্ধ করে দিলে তো আমাদের মতো নিত্যযাত্রীদের খুবই অসুবিধা হবে৷ খাবার ছাড়াও আমরা অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিস ট্রেন থেকে কিনতে পারি৷ সেক্ষেত্রেও সমস্যা হবে৷ এখন রেল আমাদের ঘাড়ে বন্দুক রাখতে চাইছে৷ কিন্তু আমরা যাত্রীরা রেলের সঙ্গে মোটেই একমত হতে পারছি না৷’’

এক নাম প্রকাশে অনিচ্ছুক হকারের কথায়, ‘‘হকারি করে সংসার চালাই৷ বাড়িতে বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে৷ রেলের এই সিদ্ধান্তে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে৷ আমাদের হকারি করা বন্ধ করতে চাইছে রেল কিন্তু তার বিনিময়ে কোনো বিকল্প ব্যবস্থার কথা তো জানাচ্ছে না৷ আমাদের মতো ছোটো ব্যবসায়ীদের ওতো সামর্থ নেই যে দোকান করে সংসার চালাবো৷ তাই রেলের এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো৷’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google