Agnipath: কেন্দ্রকে পড়ুয়াদের অগ্নিপরীক্ষা না নেওয়ার পরামর্শ রাহুলের

অগ্নিপথ প্রকল্প ঘিরে জ্বলছে বিহারের একাধিক জেলা। সেনাবাহিনীতে নিয়োগের জন্য আনা ‘অগ্নিপথ প্রকল্প’র বিরোধিতা তীব্র আকার ধারণ করেছে বিহারে। বিহার ছাড়াও দেশের একাধিক জায়গায় বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অগ্নিপথ প্রকল্প ঘিরে জ্বলছে বিহারের একাধিক জেলা। সেনাবাহিনীতে নিয়োগের জন্য আনা ‘অগ্নিপথ প্রকল্প’র বিরোধিতা তীব্র আকার ধারণ করেছে বিহারে। বিহার ছাড়াও দেশের একাধিক জায়গায় বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা। রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ যুবকরাও এর বিরোধিতা করছে। বিশেষ করে বিহারে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

পাশাপাশি বৃহস্পতিবার গুরুগ্রামেও বিক্ষোভ দেখানো হয়েছে। আজ বিহারের বক্সারের জেহানাবাদে বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। সেখানে ছাত্ররা রাস্তা জ্যাম করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এরই মাঝে এই প্রকল্প নিয়ে কেন্দ্রকে দুষলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

   

তিনি টুইটে কটাক্ষ করে বলেন, ‘কোনও মেধা নেই, কোনও পেনশন নেই। দুই বছরের জন্য সরাসরি নিয়োগ নেই। চার বছর পর স্থিতিশীল ভবিষ্যৎ। সরকারের সামরিক বাহিনীর প্রতি কোনো সম্মান নেই। দেশের বেকার যুবক-যুবতীদের কথা শুনুন, ‘অগ্নিপরীক্ষা’ পথে হেঁটে তাঁদের সংযমের ‘অগ্নিপরীক্ষা’ নেবেন না প্রধানমন্ত্রী।’ অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এই প্রকল্প নিয়ে সরকারকে আক্রমণ করেছেন এবং প্রধানমন্ত্রীকে “যুবকদের স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ না করার” আহ্বান জানিয়েছিলেন।

পড়ুয়ারা জেহানাবাদে এনএইচ-৮৩ ও এনএইচ-১১০ অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনী পুনরুদ্ধারের জন্য সরকার কর্তৃক চালু করা অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আরা জেলায় পড়ুয়ারা বিক্ষোভ আজ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। অগ্নিপথের প্রতিবাদে আরায় রেললাইন অবরোধ করেছে পড়ুয়ারা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন পড়ুয়ারা। রাস্তা থেকে শুরু করে রেলের ট্রাক, তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। রীতিমতো দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে আরা, নওয়াদা, ছাপরা, মুঙ্গের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google