Purba Medinipur: লুকিয়ে উত্তাল সাগরে নেমেছিল কলকাতার পাঁচ ‘মাতাল’, মৃত ১ নিখোঁজ তিন

মদ্যপ পাঁচ পর্যটক নিষেধাজ্ঞা উড়িয়ে মন্দারমণির উপকূলে সাগরে স্নান করতে নেমেছিল। উত্তাল বঙ্গোপসাগরের ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়। তাদেরই একজন মৃত। নিখোঁজ আরও দুজন। উদ্ধার করা হয়েছে বাকি ...

By Rana Das

Published:

Follow Us

মদ্যপ পাঁচ পর্যটক নিষেধাজ্ঞা উড়িয়ে মন্দারমণির উপকূলে সাগরে স্নান করতে নেমেছিল। উত্তাল বঙ্গোপসাগরের ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়। তাদেরই একজন মৃত। নিখোঁজ আরও দুজন। উদ্ধার করা হয়েছে বাকি দু জনকে। পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) জেলা প্রশাসন সূত্রে খবর মৃতের নাম নভেদ আকতার    (৪০)।

মন্দারমণিতে এমন দুর্ঘটনার পর সৈকত জুড়ে আতঙ্ক। অমাবস্যা ও নিন্নচাপের কারণে সাগরে স্নানের নিষেধাজ্ঞা জারি করার পর ঝুঁকি নিয়ে নামার ফল মৃত্যু। ওই মদ্যপ পর্যটকরা কলকাতার ধর্মতলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মৃত নাভেদের দেহ উদ্ধার করে রামনগরের বড়রাংকুয়া হাসপাতালে রাখা হয়েছে। নিখোঁজ দুই যুবক ওসামা আহেত এবং আতিফ হায়দারের খোঁজ চলছে। তবে রাতে আর খোঁজ সম্ভব নয়। শনিবার ফের শুরু হবে খোঁজ। হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক সিদ্ধার্থ সাহা এবং শেখ আব্দুস।

   

বৃহস্পতিবার কলকাতা থেকে মন্দারমণিতে এসেছিলেন এই যুবকরা। মন্দারমণিতে আসার পর তারা শুক্রবার সমুদ্রে নামতে যান। তাদের নিষেধ করে হোটেল কর্তৃপক্ষ। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় শুক্রবার সকাল থেকে প্রশাসনের তরফে বারবার সমুদ্রে নামতে নিষেধ করা হয়। কিন্তু দুপুরের দিতে নজরদারি কমতেই ওই যুবকরা স্নান করতে সমুদ্রে নামেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকেই মদ্যপান করেছিলেন। মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান তারা। স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করেন।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে উপকূলে আছড়ে পড়ছে উত্তাল সমুদ্রের ঢেউ। জলোচ্ছ্বাসের কারণে সৈকত থেকে পর্যটকদের দূরে রাখতে তৎপ পুলিশ প্রশাসন। দীঘা, তাজপুর মন্দারমনির উপকূলবর্তী এলাকায় পর্যটক সমাগম প্রচুর। প্রশাসনিক নিষেধাজ্ঞা উড়িয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সাগরে নামছেন। বৃহস্পতিবার দীঘায় এক পর্যটক তলিয়ে গিয়েছিলেন। তাকে কোনওরকমে উদ্ধার করে নুলিয়ারা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google