Pritam Kotal: মোহনবাগানকে উপেক্ষা করে কেরালায় যোগ দেওয়ার সম্ভাবনা প্রীতমের

বর্তমানে ভারতীয় ফুটবল মহলে অন্যতম জনপ্রিয় তারকা ডিফেন্ডার প্রীতম কোটাল (Pritam Kotal)। ভারতীয় দলের জার্সিতে একাধিকবার নিজের জাত চেনানোর পাশাপাশি বিগত কয়েক মরশুম ধরে হিরো ইন্ডিয়ান সুপার লিগে ...

By Rana Das

Published:

Follow Us
Pritam Kotal's Wedding

বর্তমানে ভারতীয় ফুটবল মহলে অন্যতম জনপ্রিয় তারকা ডিফেন্ডার প্রীতম কোটাল (Pritam Kotal)। ভারতীয় দলের জার্সিতে একাধিকবার নিজের জাত চেনানোর পাশাপাশি বিগত কয়েক মরশুম ধরে হিরো ইন্ডিয়ান সুপার লিগে ও যথেষ্ট প্রভাব ফেলে আসছেন এই তারকা ফুটবলার। প্রথমদিকে এটিকে দলের হয়ে ময়দান কাঁপানোর পর শেষ কয়েক বছর এটিকে মোহনবাগান দলের হয়ে খেলেন এই তারকা। শেষ মরশুমে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি আইএসএল ট্রফি ও জেতেন প্রীতম। তবে এবার হয়ত ক্লাব ছাড়তে চলেছেন এই বাঙালি ফুটবল তারকা।

এক্ষেত্রে সবথেকে বেশি উঠে আসছে কেরালা ব্লাস্টার্সের নাম। গত কয়েকদিন আগেই বেঙ্গালুরু এফসির ঘর ভেঙে প্রবীর দাস কে ছিনিয়ে নিয়েছে ইভান ভুকোমানোভিচের কেরালা। এবার আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে নাকি প্রীতম কোটাল কে ও দলে টানতে চায় অ্যাড্রিয়ান লুনাদের এই দল। সেকারনেই নাকি মোহনবাগান সুপারজায়ান্টস দলের তুলনায় আরও অধিক অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে তাদের দলের তরফে। যারফলে নতুন করে সমস্ত কিছু ভাবতে শুরু করেছেন এই তারকা।

   

বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে নাকি সবুজ-মেরুন দলের থেকে প্রাপ্ত অর্থের থেকে আরো ৪০ লক্ষ টাকা বাড়িয়ে তাকে দলে নিতে চায় দক্ষিণের এই দলটি। সেইকথা নাকি ইতিমধ্যেই সবুজ-মেরুন কে জানানো হয়েছে এই তারকা ডিফেন্ডারের তরফ থেকে। এক্ষেত্রে মোহনবাগান যদি দলের অধিনায়কের পারিশ্রমিক বাড়ায় তাহলে আসন্ন মরশুমে পুরোনো দলেই থাকবেন প্রীতম। অন্যথায় পুরোনো বন্ধু প্রবীর দাসের সঙ্গেই খেলতে দেখা যেতে পারে প্রীতম কে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google