
কাঁথি: বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরই প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর মা গায়ত্রী দেবী (Shuvendu Adhikari)। শুভেন্দুর সাফল্যে নিঃসন্দেহে আবেগাপ্লুত তিনি। কাঁথিতে নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ছেলের দীর্ঘ সংগ্রাম, জীবনের ঝুঁকি এবং অক্লান্ত লড়াইয়ের কথা তুলে ধরেন। তাঁর কথায় মিশে ছিল গর্ব, স্বস্তি আর অশ্রু।গায়ত্রী দেবী বলেন, “যা ঘটছে তা ভাল, খুব ভাল লাগছে। হ্যাঁ, ছেলেটা যা চেয়েছিল তাই হয়েছে।
VIDEO | Kanthi: Chief Minister Suvendu Adhikari’s mother Gayatri Adhikari speaks on her son taking oath as West Bengal CM, says, “What is happening is good, it feels good. Yes, that is what the boy wanted. He has struggled a lot for the last five years. He has come back from the… pic.twitter.com/b2inBthLrU
— Press Trust of India (@PTI_News) May 9, 2026
গত পাঁচ বছর সে অনেক সংগ্রাম করেছে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। একবার নয়, তিনবার নয়, চারবার তাকে খুনের চেষ্টা হয়েছে। আজ পর্যন্ত যেখানে কেউ যায়নি, সে একা গিয়েছে। উত্তর, দক্ষিণ, পূর্ব সব জায়গা থেকে একা লড়াই করেছে ছেলেটা।”মায়ের এই আবেগঘন কথাগুলো শুনে উপস্থিত সকলের চোখ ভিজে ওঠে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা যে কতটা চ্যালেঞ্জপূর্ণ ছিল, তা তাঁর মায়ের মুখ থেকে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
আরও দেখুনঃ “আমি এখন সকলের মুখ্যমন্ত্রী”, ক্ষমতায় বসেই সংযত বার্তা শুভেন্দুর
দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাঁকে শারীরিক ও মানসিকভাবে আক্রমণের শিকার হতে হয়েছে। চারবার হত্যাচেষ্টার কথা অনেকেই জানতেন, কিন্তু মায়ের মুখে সেই কথা শোনার পর সাধারণ মানুষের মনে শুভেন্দুর প্রতি শ্রদ্ধা আরও বেড়েছে।শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দলকে সংগঠিত করেছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণের সুন্দরবন, পূর্বের সীমান্ত এলাকা সর্বত্র তিনি একাই লড়াই চালিয়ে গেছেন বলে মা গায়ত্রী দেবী জানিয়েছেন।
তাঁর বাবা শিশির অধিকারীর আদর্শ ও শিক্ষাই যে শুভেন্দুকে এত শক্তি জুগিয়েছে, সেটাও মায়ের কথায় উঠে এসেছে। কাঁথি ও তমলুক এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই উৎসবের আমেজ দেখা গেছে। স্থানীয় বিজেপি কর্মীরা মিষ্টি বিতরণ করেছেন। অনেক মহিলা সমর্থক গায়ত্রী দেবীর সঙ্গে দেখা করে তাঁকে আশীর্বাদ করেছেন।রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, শুভেন্দু অধিকারীর এই জয় শুধু ব্যক্তিগত নয়, একটি আদর্শের জয়।

