‘১৫০০ টাকার ভাতায় রাজনৈতিক সচেতনতা বিক্রি হয় না!’ বিস্ফোরক শমীক

কলকাতা: বহিস্কার হওয়া তৃণমূল নেতা ঋজু দত্তের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য (Samik Bhattacharya)তৃণমূল কংগ্রেসের নারী নীতিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মহিলাদের…

samik-bhattacharya-attack-on-tmc-women-policy

কলকাতা: বহিস্কার হওয়া তৃণমূল নেতা ঋজু দত্তের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য (Samik Bhattacharya)তৃণমূল কংগ্রেসের নারী নীতিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মহিলাদের ভোট কেনা যায় না এবং ১৫০০ টাকায় কারও রাজনৈতিক বিবেচনাবোধ কেনা সম্ভব নয়। এটা মহিলাদের প্রতি চরম অপমান। শমীকের এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

শমীক ভট্টাচার্য্য বলেন, “তৃণমূলের প্রত্যেক নেতার বক্তব্যে একটি কথাই বারবার উঠে আসছে মহিলারা ১৫০০ টাকা পান বলে তৃণমূলকে ভোট দেন। এটা কি মহিলাদের প্রতি অপমান নয়? আপনি কি মনে করেন ১৫০০ টাকায় কোনও মহিলার রাজনৈতিক জ্ঞান, সচেতনতা কিনে নেওয়া সম্ভব?” তিনি আরও প্রশ্ন তোলেন, “আজ বিজেপি মহিলাদের ৩০০০ টাকা দিচ্ছে। তাহলে কি এখন সব মহিলা বিজেপির দিকে চলে যাবেন?

Advertisements

আরও দেখুনঃ পরীক্ষা ছাড়াই রেলে চাকরির সুযোগ, ১৬৪৪টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ

এভাবে মানুষ কিনে সরকার চালানো যায় নাকি?”বিজেপি রাজ্য সভাপতি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলে ধরেন। তিনি স্পষ্ট বলেন, “দুর্নীতি আর তৃণমূল যেন সমার্থক শব্দ হয়ে গেছে।” শমীক ভট্টাচার্য্যের মতে, তৃণমূল কংগ্রেস মহিলাদের শুধুমাত্র টাকার লোভ দেখিয়ে ভোটের রাজনীতি করে। এতে নারীদের স্বাধীন চিন্তাভাবনা ও রাজনৈতিক পরিপক্কতাকে অস্বীকার করা হয়।

ঋজু দত্তের সাম্প্রতিক বক্তব্যের পর এই প্রতিক্রিয়া দিয়েছেন শমীক ভট্টাচার্য। বহিস্কৃত তৃণমূল নেতা আই-প্যাক, দলীয় অভ্যন্তরীণ বিষয় এবং মমতা-অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রেক্ষিতে শমীক ভট্টাচার্য তৃণমূলের মহিলা ভোটারদের প্রতি দলের দৃষ্টিভঙ্গিকে আক্রমণ করলেন। তিনি বলেন, তৃণমূলের এই মানসিকতা দেখে বোঝা যায় তারা মহিলাদের শুধু ভোটব্যাঙ্ক হিসেবে দেখে, সম্মানিত নাগরিক হিসেবে নয়।

বিজেপির তরফে আরও বলা হয়েছে, বিজেপি সরকার যখন ক্ষমতায় আসবে তখন মহিলাদের জন্য সত্যিকারের ক্ষমতায়নের কর্মসূচি নেওয়া হবে। শুধু টাকা নয়, সুরক্ষা, শিক্ষা, স্বনির্ভরতা ও সম্মানের সঙ্গে তাঁদের এগিয়ে নিয়ে যাওয়া হবে। শমীক ভট্টাচার্য্য বলেন, “আমরা মহিলাদের কিনতে চাই না, তাঁদের ক্ষমতা দিতে চাই।”