বঙ্গে মোদী সফরের আগে আরও ২ জেলায় দলীয় সমাবেশ মমতার

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের আগে আগামী ৭ মার্চ বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উত্তর ২৪ পরগনার বারাসতে জনসভা করবেন নমো৷ এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে৷ অন্যদিকে, ইতিমধ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bp gopalika gets 3 month extension as west bengal govt chief-secretary

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের আগে আগামী ৭ মার্চ বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উত্তর ২৪ পরগনার বারাসতে জনসভা করবেন নমো৷ এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে৷ অন্যদিকে, ইতিমধ্যে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করে দিয়েছেন৷

প্রধানমন্ত্রী রাজ্যে আসার আগে আরও দুই জেলা সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বীরভূমের পর এবার আরও দুই জেলায় দলীয় সমাবেশ করতে পারেন তিনি৷ চলতি মাসের শেষ সপ্তাহে ঝাড়গ্রাম সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো৷ এরপরই মার্চ মাসের প্রথম সপ্তাহে পশ্চিম মেদিনীপুরে যাবেন তিনি৷ এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ যদিও তাঁর সফর সূচি এখনও চূড়ান্ত হয়নি৷

   

তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা জানান, প্রশাসনিক সভা হবে কিনা তা তাঁর জানা নেই৷ তবে মার্চ মাসের প্রথম সপ্তাহে একটি দলীয় সমাবেশ করার পরিকল্পনা আছে৷ সেই সমাবেশে হাজির থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়৷ মুখ‌্যমন্ত্রীর এই সম্ভাব‌্য সফরকে ঘিরে বেড়েছে ব‌্যস্ততা৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google