“প্রধানমন্ত্রীর সাহস নেই লোকসভায় আসার”, কটাক্ষ রাহুলের

No courage to face Lok Sabha,” Rahul Gandhi lashes out at PM
No courage to face Lok Sabha,” Rahul Gandhi lashes out at PM

লেকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেছেন, যা দেশের রাজনৈতিক এবং নিরাপত্তা মহলে সরগরম সৃষ্টি করেছে। তিনি বলেছেন, “আমি মনে করি না প্রধানমন্ত্রী আজ লোকসভায় আসার সাহস রাখবেন। যদি তিনি আসেন, আমি তাকে এই বইটি দেব। প্রধানমন্ত্রী যদি আসেন, আমি নিজে হাতে বইটি তুলে দেব যাতে তিনি পড়তে পারেন এবং দেশের মানুষ সত্য জানতে পারে।”

রাহুল গান্ধীর (Rahul Gandhi) এই মন্তব্য শুধু রাজনৈতিক চ্যালেঞ্জ নয়, এটি দেশের যুবক সমাজকে সচেতন করার একটি প্রচেষ্টাও। তিনি আরও বলেছেন, “ভারতের প্রতিটি যুবককে এই বইটি অবশ্যই দেখতে হবে। এটি নরাভনেক লেখা। তিনি বইটিতে লাদাখের পুরো হিসাব দিয়েছেন। আমাকে বলা হয়েছে, আমি বইটি উদ্ধৃত করতে পারব না। তবে প্রধানমন্ত্রীর কথাই মূল বিষয়, তিনি বলেছিলেন ‘যা উচিত মনে কর, তাই করো।’”

   

রাহুল গান্ধী(Rahul Gandhi) আরও বিশদভাবে উল্লেখ করেছেন, কিভাবে লাদাখ সীমান্তে চীনা সেনারা কাইলাস রিজে প্রবেশ করেছিল। সাবেক সেনাপ্রধান জেনারেল নরাভনে রাজনাথ সিংকে ফোন করেছিলেন এবং ঘটনার বিস্তারিত জানিয়েছিলেন। প্রথমবার রাজনাথ সিং কোনও উত্তর দেননি। এরপর নরাভনে জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রাজনাথ সিংকে ফোন করেছিলেন, কিন্তু কোনও সাড়া পাননি।(Rahul Gandhi) দ্বিতীয়বার তিনি রাজনাথ সিংকে ফোন করলে জানানো হয় যে তিনি ‘টপ’ অর্থাৎ প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বের কাছে জিজ্ঞাসা করবেন। রাহুল গান্ধীর এই বক্তব্য রাজনৈতিকভাবে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি শুধু প্রধানমন্ত্রীকে ঘিরে প্রশ্ন তুলেছেন না, একই সঙ্গে দেশের যুব সমাজকে সতর্কও করেছেন। রাহুল মনে করেন, নরাভনের বইটি প্রতিটি ভারতীয়ের কাছে পৌঁছানো উচিত, যাতে তারা সীমান্তে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনার সত্যতা জানতে পারে।