ইভিএমের ব্যাটারির ঘাড়ে হারের দায় চাপিয়ে বিস্ফোরক মমতা

কলকাতা: বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ইভিএমকে দায়ী করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইভিএম মেশিনের ব্যাটারির চার্জ নিয়ে অনিয়ম হয়েছে, ...

By Sudipta Biswas

Published:

Follow Us
mamata-banerjee-evm-battery-controversy-west-bengal

কলকাতা: বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ইভিএমকে দায়ী করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইভিএম মেশিনের ব্যাটারির চার্জ নিয়ে অনিয়ম হয়েছে, যা তাঁদের পরাজয়ের অন্যতম কারণ। মমতা প্রশ্ন তুলেছেন, “ভোটের পর ইভিএম মেশিনে ৮০ থেকে ৯৫ শতাংশ চার্জ দেখানো কীভাবে সম্ভব?”নির্বাচনের ফল প্রকাশের পর আজ সাংবাদিক বৈঠকে মমতা এই অভিযোগ তোলেন।

তিনি বলেন, ভোটের দিন সকালে ব্যাটারি ফুল চার্জ থাকলেও ভোট শেষ হওয়ার পর এত বেশি চার্জ বাকি থাকা সন্দেহজনক। এটাকে তিনি ইভিএম নিয়ে সন্দেহের অংশ হিসেবে উপস্থাপন করেছেন। তৃণমূল শিবিরের অনেক নেতা এই দাবিকে সমর্থন করে বলছেন, এবারের নির্বাচনে ইভিএম নিয়ে বড় ধরনের অনিয়ম হয়েছে।তবে নির্বাচন কমিশনের নিয়ম ও বিশেষজ্ঞদের মতে, এই অভিযোগের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে।

   

আরও দেখুনঃ ফলতায় ভাঙচুর জাহাঙ্গীরের পার্টি অফিস

ইভিএম মেশিনের ব্যাটারি ভোটের আগে এবং পরে সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও কাউন্টিং এজেন্টদের উপস্থিতিতে পরীক্ষা করা হয় এবং সই করে দেওয়া হয়। প্রতিটি মেশিনের ব্যাটারি লেভেল, সিরিয়াল নম্বর সবকিছু রেকর্ড করা থাকে। ভোট শেষে ব্যাটারি চার্জ ৮০-৯৫ শতাংশ থাকা অস্বাভাবিক নয়, কারণ ইভিএমগুলো অত্যন্ত কম পাওয়ার কনজিউম করে। একটানা ১২-১৫ ঘণ্টা ভোট চললেও ব্যাটারি খুব কম খরচ হয়।

রাজ্য বিজেপি নেতারা মমতার এই বক্তব্যকে ‘হার না মানার অজুহাত’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, যখন জনতার রায় স্পষ্ট, তখন ইভিএম বা ব্যাটারিকে দোষারোপ করে লাভ নেই। তার বলেছেন মানুষ তৃণমূল এবং মমতা বন্দোপাধ্যায়কে আর চায় না। তার প্রমান ব্যালটের বাক্সে দিয়েছেন তারা। নির্বাচনী বিশেষজ্ঞরা জানান, ইভিএম ব্যবস্থায় ব্যাটারি নিয়ে এমন অভিযোগ আগেও উঠেছে, কিন্তু বাস্তবে খুব কম ক্ষেত্রেই তা প্রমাণিত হয়েছে। ভারতে ইভিএমের নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্তিশালী। মেশিনগুলো র‍্যান্ডমাইজড হয়, সিল করা থাকে এবং সব দলের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। ব্যাটারি শুধু ভোটিং ইউনিট নয়, কন্ট্রোল ইউনিট ও ভিভিপ্যাট সবকিছুতে আলাদা নজরদারি থাকে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google