চৌরঙ্গীর ভোট প্রচারে মমতার ‘চামার’ মন্তব্যে উস্কাল বিতর্ক

Mamata Banerjee-এর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তফসিলি জাতি নিয়ে বক্তব্যে বিরোধীদের আক্রমণ, তদন্তের দাবিও উঠছে।

By Sudipta Biswas

Published:

Updated:

Follow Us
mamata-banerjee-caste-remark-controversy-chowringhee-rally

কলকাতা: চৌরঙ্গিতে ভোট প্রচারে গিয়ে তফসিলি জাতিভুক্তদের চামার বলে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দু মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ১৫ বছরের সামনে রাজ্য জুড়ে কি কি প্রকল্প হয়েছে তার বিবরণ দিতে গিয়েই তফসিলি জাতির কথা উঠে আসে। সেখানেই মমতা বন্দোপাধ্যায় বলেন ‘আমার চামার ভাইবোনেরা।’ এই মন্তব্যেই আপাতত সরগরম ভোটবঙ্গ। বিতর্ক উস্কে দিয়ে এক্স হ্যান্ডেলে কড়া বার্তা দিলেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত তার পোস্টে বলেছেন , ‘চামার’ শব্দটি দীর্ঘদিন ধরেই একটি অবমাননাকর গালি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং দেশের সর্বোচ্চ আদালতও এটিকে তপশিলী জাতির বিরুদ্ধে অপমানজনক বলে উল্লেখ করেছে। সেই প্রেক্ষিতে, প্রকাশ্য জনসভায় এমন শব্দ ব্যবহার অত্যন্ত দুঃখজনক এবং তা আইনের দৃষ্টিতে অপরাধ বলেই দাবি করছেন বিরোধী নেতারা। তাঁদের বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করে না, বরং সমাজের একটি বড় অংশের মানুষের ভাবাবেগেও আঘাত হানে।

   

আরও দেখুনঃ ‘ডাবল সেঞ্চুরি’র পথে তৃণমূল, দাবি মুখ্যমন্ত্রীর

এই ঘটনায় সুকান্ত সরাসরি অভিযোগ তুলেছে যে, এই মন্তব্য SC/ST (Prevention of Atrocities) Act-এর আওতায় শাস্তিযোগ্য হতে পারে। দলটির নেতাদের দাবি, বিষয়টি নিয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁরা এটিকে দলিত-বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ বলেও আখ্যা দিয়েছেন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের নেতাদের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই বিতর্ক তৈরি করা হয়েছে। তাঁদের মতে, নির্বাচনের আগে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এমন ইস্যু সামনে এনে জনমনে বিভ্রান্তি তৈরি করতে চাইছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google