আচমকা দিল্লি চলো বাতিল মমতা-অভিষেকের

আজ, বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Abhishek) সিঙ্গুরে সভা শেষ করে দিল্লি যাওয়ার কথা ছিল। সঙ্গে তৃণমূল (Mamata Abhishek) কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু…

Sudden Change: Mamata and Abhishek Cancel Delhi Trip

আজ, বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Abhishek) সিঙ্গুরে সভা শেষ করে দিল্লি যাওয়ার কথা ছিল। সঙ্গে তৃণমূল (Mamata Abhishek) কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু দিল্লি সফরে যাচ্ছেন তাঁরা এমনই খবর সূত্রের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মমতা বুধবার দিল্লি পৌঁছে কেন্দ্রের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছিলেন। এই সফরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক (Mamata Abhishek) আলোচনার পাশাপাশি আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করার প্রক্রিয়া সম্পর্কিত বৈঠক ছিল। তবে হঠাৎ করে সফর বাতিলের খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, তাঁদের সফর আগামী বৃহস্পতিবারে স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন। এর আগে মমতার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। মূলত, অর্থনীতি, রাজ্য-বিষয়ক কেন্দ্রীয় প্রকল্প এবং অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য মমতা দিল্লি যাচ্ছিলেন। তবে এখন সফরটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

   

যদিও মমতা-অভিষেক(Mamata Abhishek) কেন আজ সফর বাতিল করলেন, তা এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। তবে একাধিক সূত্রে খবর পাওয়া গেছে, সম্প্রতি মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিবিদ অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার পর DGCA (Directorate General of Civil Aviation) সমস্ত ভিআইপি চাটার্ড ফ্লাইটের কার্যক্রম স্থগিত করেছে। এই নিরাপত্তা নির্দেশনার প্রেক্ষিতে মমতা-অভিষেকের দিল্লি সফরও স্থগিত করা হয়েছে।

রাজ্যের রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের সূত্রে খবর, মমতা-অভিষেক আজ কলকাতায় থাকবেন এবং আগামীকাল বৃহস্পতিবার সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর দিল্লি সফর করবেন।