‘তাপস-সজলকে রাখতে চেয়েছিলাম!’ শপথের দিনেই তৃণমূলের অন্তর্দ্বন্দ নিয়ে সরব কুনাল

kunal-ghosh-tapas-roy-sajal-ghosh-statement

বেলেঘাটার বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। (Kunal Ghosh)শপথ নিয়েই বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে তিনি। তিনি স্পষ্ট বলেন তাপস রায় এবং সজল ঘোষকে দলে রাখতে চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। ওদের হয়ে কথা বলে তাকে সাসপেন্ড করা হয়েছিল বলেও জানিয়েছেন। তবে কার অঙ্গুলি হেলনে এই সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল তা বলেননি কুনাল। তবে তিনি শপথের পরে আবেগঘন হয়ে বলেছেন যে তাপস রায়কে দল রাখেনি এবং যার জন্য তিনি লড়াই করে গিয়েছিলেন আজ তারই সামনে শপথ বাক্য পথ করলেন।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিন কুনাল ঘোষকে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। একসময় যাঁর সঙ্গে একই দলে রাজনীতি করেছেন, আজ তাঁর হাত থেকেই বিজেপির বিধায়ক হিসেবে শপথ নেওয়ার ঘটনাকে “ভাগ্যচক্র” বলে উল্লেখ করেন কুনাল। তিনি বলেন, “তাপসদাকে দলে রাখতে আমরা চেষ্টা করেছিলাম। পারিনি, দুর্ভাগ্য। পরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগতভাবে আমি তাপসদাকে ভালো বলায় আমাকে দল সাসপেন্ড করেছিল। আজ তাঁর হাতেই শপথ নিলাম।”

   

আরও দেখুনঃ মোদীর কথা মেনে রাজধানীতে লাগু হল ওয়ার্ক ফ্রম হোম

শুধু তাপস রায় নন, উত্তর ও মধ্য কলকাতার বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষকেও দল ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেন কুনাল ঘোষ। তাঁর দাবি, দু’জনকেই দলে রাখার চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বর্তমানে দু’জনেই বিজেপির হয়ে নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। এই প্রসঙ্গ তুলে কুনাল কার্যত ইঙ্গিত দিয়েছেন, দলের ভিতরে কিছু সিদ্ধান্ত ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই একাধিক নেতা তৃণমূল ছেড়েছেন।

কুনালের বক্তব্যে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে তাঁর “হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স” মন্তব্য। যদিও তিনি কারও নাম নেননি, তবুও তাঁর এই মন্তব্য যে দলের অন্দরের একটি অংশকে উদ্দেশ্য করেই, তা রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। তিনি অভিযোগ করেন, যাঁদের কারণে তাপস রায়, সজল ঘোষদের মতো নেতারা দল ছাড়তে বাধ্য হয়েছেন, তাঁদের বিরুদ্ধে এখনও কোনও আত্মসমালোচনা নেই। বরং একই ধরনের স্বজনপোষণ ও অভ্যন্তরীণ রাজনীতি এখনও চলছে বলেও ইঙ্গিত দেন তিনি।