শুরুতেই বিপত্তি, দিলীপ ঘোষ উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সভামঞ্চ

গোসাবায় বিজেপির কর্মশালা শুরুর আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)  মঞ্চে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সভামঞ্চ। ঘটনায় মুহূর্তের…

Dramatic Start to Event as Stage Crashes Under Dilip Ghosh

গোসাবায় বিজেপির কর্মশালা শুরুর আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)  মঞ্চে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সভামঞ্চ। ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কর্মশালা চত্বরে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দিলীপ ঘোষ সহ উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভার অন্তর্গত বিজেপির এক নম্বর মন্ডলের উদ্যোগে রবিবার গোসাবা ঘাট সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘বুথ বিজয় সংকল্প কর্মশালা’। কর্মশালাকে ঘিরে সকাল থেকেই দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নির্ধারিত সময় অনুযায়ী কর্মশালায় যোগ দিতে সেখানে পৌঁছন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রবীণ নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

   

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সভা ও কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের মতে, অস্থায়ী মঞ্চ নির্মাণে পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি বলেই এই বিপত্তি ঘটে।