মমতার ভূমিকার স্বীকৃতি দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা মানিক সরকার সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee)  ভূয়সী প্রশংসা করেছেন। রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুতে অবস্থান করলেও মমতার ভূমিকা ও ...

By Suparna Parui

Published:

Follow Us
Mamata Banerjee Earns Recognition from Former Tripura CM

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা মানিক সরকার সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee)  ভূয়সী প্রশংসা করেছেন। রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুতে অবস্থান করলেও মমতার ভূমিকা ও কাজের স্বীকৃতি দিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা বর্তমান রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একটি প্রকাশ্য সভা ও পরবর্তী আলোচনায় মানিক সরকার বলেন, মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee)  দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থেকে সাধারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছেন। তাঁর মতে, রাজ্যের উন্নয়ন, সামাজিক প্রকল্প এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায় একটি আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কাজের স্বীকৃতি দিতে কোনও দ্বিধা থাকা উচিত নয় বার্তাই উঠে এসেছে মানিক সরকারের বক্তব্যে।মানিক সরকার আরও উল্লেখ করেন, মমতা বন্দোপাধ্যায় একজন সংগ্রামী নেত্রী হিসেবে রাজনীতিতে উঠে এসেছেন। ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিরোধী রাজনীতি এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক দায়িত্ব সব ক্ষেত্রেই তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন। তাঁর মতে, এই ধারাবাহিকতা ও লড়াই করার মানসিকতাই মমতা বন্দোপাধ্যায়কে রাজনীতিতে আলাদা পরিচিতি দিয়েছে।

   

বাম শিবিরের এক প্রবীণ নেতার মুখে তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রশংসা রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এটি নিছক সৌজন্যমূলক মন্তব্য নয়, বরং রাজনৈতিক সংস্কৃতিতে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার একটি উদাহরণ।

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google