সংসদে ঢুকতেই ধর্মেন্দ্রকে চোর স্লোগান! পাল্টা অভ্যর্থনা বিজেপির

নয়াদিল্লি: সোমবার সংসদ চত্বরে দেখা গেল এক অনন্য দৃশ্য। (Dharmendra)বিরোধীরা যখন “শিক্ষা চোরি” স্লোগানে সংসদ প্রাঙ্গণ তোলপাড় করছিলেন, তখনই বিজেপি এমপিরা “ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ” ধ্বনিতে…

neet-row-dharmendra-pradhan-likely-to-stay-centre-positive-on-compensation

নয়াদিল্লি: সোমবার সংসদ চত্বরে দেখা গেল এক অনন্য দৃশ্য। (Dharmendra)বিরোধীরা যখন “শিক্ষা চোরি” স্লোগানে সংসদ প্রাঙ্গণ তোলপাড় করছিলেন, তখনই বিজেপি এমপিরা “ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ” ধ্বনিতে তাঁকে ঘিরে ধরলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা ধর্মেন্দ্র প্রধানকে স্বাগত জানাতে মকর দ্বারের সামনে ভিড় জমিয়েছিলেন বিজেপি ও এনডিএ সাংসদরা।

কেউ কেউ ফুলের মালা পরিয়ে, কেউ বা বিশেষ টুপি উপহার দিয়ে তাঁর প্রতি সমর্থন জানালেন। এই দৃশ্যটি শুধু একজন নেতার প্রতি দলীয় আনুগত্য নয়, বরং রাজনৈতিক সংকটের মাঝে দলের ঐক্যের প্রতীক হয়ে উঠল।ধর্মেন্দ্র প্রধান গত শনিবার পদত্যাগপত্র জমা দেন। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের চাপে তিনি এই সিদ্ধান্ত নেন।

Advertisements

আরও দেখুনঃ লোকসভায় পেপার লিক বিরোধী বিল পেশ কেন্দ্রের, দুপুর ২টো পর্যন্ত মুলতবি উভয় কক্ষ

তিনি বলেছিলেন, “ছাত্রদের ভবিষ্যৎ জড়িয়ে যাতে কোনো জটিলতা না হয় এবং রাষ্ট্রবিরোধী শক্তি যাতে সুযোগ না নিতে পারে, সেজন্যই এই পদক্ষেপ।” পদত্যাগের পর যন্তর মন্তরে আনন্দের উৎসব হয়েছিল। ছাত্ররা জয়ের উল্লাস করেছেন, বিরোধীরাও একে ‘যুবশক্তির জয়’ বলে উল্লেখ করেছেন। কিন্তু বিজেপির অন্দরে প্রধান এখনও একজন যোদ্ধা, একজন নিবেদিতপ্রাণ নেতা।সংসদে প্রবেশের সময় প্রধানকে ঘিরে যে উষ্ণতা দেখা গেল, তা অনেকের চোখেই অপ্রত্যাশিত ছিল না।

বিজেপি সভাপতি নিতিন নবীন থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সকলেই তাঁর অবদানের প্রশংসায় পঞ্চমুখ। নবীন বলেছেন, “ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের শিক্ষাব্যবস্থাকে ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত করতে তাঁর অবদান অবিস্মরণীয়।”

আরও দেখুনঃ বড় সিদ্ধান্ত মোদীর! শিক্ষা পদ্ধতিতে বদল আনতে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নীলকেনির নেতৃত্বে তৈরী বিশেষ টাস্কফোর্স

রাজনাথ সিং জানিয়েছেন, এই পদত্যাগ ছাত্র-যুবকদের অনুভূতির প্রতি সরকারের সংবেদনশীলতার প্রমাণ।এদিকে বিরোধী শিবিরের প্রতিক্রিয়া একেবারে বিপরীত। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ INDIA জোটের সাংসদরা “শিক্ষা চুরি বন্ধ করো”, “ধর্মেন্দ্র প্রধান গো ব্যাক”-এর মতো স্লোগান দিয়ে সংসদ চত্বর উত্তাল করে তোলেন। তাঁরা বলছেন, শুধু একজন মন্ত্রীর পদত্যাগে সমস্যার সমাধান হয়নি। পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, আত্মহত্যাকারী ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এসব দাবিতে তাঁরা অনড়।

আরও দেখুনঃ যন্তরমন্তর শেষে এবার তামিলনাড়ুতে শুরু আন্দোলনের প্রস্তুতি! নেতৃত্বে আত্মহত্যা করা ছাত্রের ভাই