নয়াদিল্লি: পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Nandan)। NEET পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শুরু হয়েছিল আন্দোলন। সেই আন্দোলনে সাড়া দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি বলেন যারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করে তারা এখন জেলে। পদত্যাগ করেছেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও।
আজ সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, “যারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে, তারা এখন জেলে।”ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এই পদত্যাগকে তিনি ‘নৈতিক দায়িত্ববোধের’ উদাহরণ বলে অভিহিত করেন।
আরও দেখুনঃ যন্তরমন্তর শেষে এবার তামিলনাড়ুতে শুরু আন্দোলনের প্রস্তুতি! নেতৃত্বে আত্মহত্যা করা ছাত্রের ভাই
একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে, পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন আধার প্রকল্পের রূপকার ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা শ্রী নন্দন নীলেকণি।প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তগুলোকে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নিট কেলেঙ্কারির পর এত দ্রুত পদক্ষেপ খুব কমই দেখা যায়। মাত্র দুই দিনের মধ্যে মন্ত্রীর পদত্যাগ, দোষীদের গ্রেফতার এবং সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন এই তিনটি পদক্ষেপ একসঙ্গে এসেছে।নন্দন নীলেকণির নেতৃত্বাধীন টাস্ক ফোর্সকে অনেকে ‘গেম চেঞ্জার’ বলে অভিহিত করছেন।
আরও দেখুনঃ ১২০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে রেকর্ড ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের
নীলেকণি আধারের মতো বিশাল প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্বে পরীক্ষা প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ ও নিরাপদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। টাস্ক ফোর্সের কাজের মধ্যে থাকবে প্রশ্নপত্র প্রস্তুতি, মুদ্রণ, পরিবহন, মূল্যায়ন এবং ফল প্রকাশ সবকিছুতেই আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো।





