বুধবার গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে বহুচর্চিত SIR মামলা। এই মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই তৎপরতা ছিল শীর্ষ আদালত চত্বরে। বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ সুপ্রিম কোর্টে পৌঁছন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje) । সূত্রের খবর, বুধবার SIR মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীকে সওয়াল করতে দেখা যেতে পারে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, নিজের মামলায় তিনি নিজেই সওয়াল করবেন। মুখ্যমন্ত্রী(Mamata Banerje) নিজে আদালতে দাঁড়িয়ে নিজের মামলার পক্ষে যুক্তি তুলে ধরেছেন।
এই মামলার শুনানি নির্ধারিত রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ায় বিষয়টির গুরুত্ব আরও বেড়ে গেছে। আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।
আইনি মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর (Mamata Banerje) নিজে সওয়াল করার সিদ্ধান্ত শুধুমাত্র আইনি নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এতে একদিকে যেমন তিনি তাঁর অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরতে পারবেন, তেমনই সাধারণ মানুষের কাছে একটি স্পষ্ট বার্তাও পৌঁছতে পারে। অন্যদিকে, বিরোধীদের মতে, এই পদক্ষেপ রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশলও হতে পারে।




















