নিজের মামলায় নিজেই বক্তব্য রাখতে লিখিত আবেদন মুখ্যমন্ত্রীর

বহুচর্চিত মামলার শুনানিকে ঘিরে বুধবার সুপ্রিম কোর্টে বাড়ছে উত্তেজনা। শীর্ষ আদালত সূত্রে দাবি করা হয়েছে, বুধবার প্রধান বিচারপতির এজলাসে শুনানির সময় মামলাকারী হিসেবে নিজে বক্তব্য রাখার সুযোগ নিশ্চিত ...

By Suparna Parui

Published:

Follow Us
Written Request by CM to Address Court in Her Own Matter

বহুচর্চিত মামলার শুনানিকে ঘিরে বুধবার সুপ্রিম কোর্টে বাড়ছে উত্তেজনা। শীর্ষ আদালত সূত্রে দাবি করা হয়েছে, বুধবার প্রধান বিচারপতির এজলাসে শুনানির সময় মামলাকারী হিসেবে নিজে বক্তব্য রাখার সুযোগ নিশ্চিত করতেই আগেভাগে আদালতে আলাদা করে লিখিত আবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এই আবেদন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) চান যেন শুনানির সময় তিনি সরাসরি আদালতের সামনে নিজের বক্তব‌্য তুলে ধরতে পারেন। সেই কারণেই আইনি প্রক্রিয়া মেনে লিখিত আবেদন দাখিল করা হয়েছে।

   

আইনি মহলের মতে, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এইভাবে নিজের মামলায় নিজে বক্তব্য রাখার উদ্যোগ অত্যন্ত বিরল। সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ মামলায় সিনিয়র আইনজীবীরাই সওয়াল করে থাকেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেই বক্তব্য রাখেন, তাহলে তা আইনি ও রাজনৈতিক দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারে।এই মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে হওয়ার কথা রয়েছে। ফলে বিষয়টির গুরুত্ব আরও বেড়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর লিখিত আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং শুনানির সময় তা বিবেচনা করা হতে উপর।

 

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google