ফের ভাঙড়ে উদ্ধার ১০০ বোমা! রাডারে মমতার ‘বোমা বাধার কারিগর’

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বস্তাভর্তি বোমা উদ্ধারে উত্তেজনা ছড়ায়। নির্বাচন ঘিরে দোষারোপে মুখোমুখি রাজনৈতিক দলগুলি, তদন্তে নেমেছে পুলিশ।

By Sudipta Biswas

Published:

Follow Us
bhangar-bomb-recovery-west-bengal-election-controversy

ভাঙড়: দ্বিতীয় দফার নির্বাচনের আবহেই ফের চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। (bomb recovery)একটা নয় দুটো নয় গুনে গুনে ১০০ টা বোমা পাওয়া গেল তৃণমূল কর্মী রফিকুল ইসলামের বাড়িতে। সূত্রের খবরে জানা গিয়েছে রফিকুল শওকত মোল্লার ঘনিষ্ট। একসময় মমতা বন্দোপাধ্যায় শওকত মোল্লাকে প্রকাশ্যে বোমা বাধার কারিগর বলেছিলেন। তাই এই জ্বলন্ত উদাহরণে রাজনৈতিক মহলে উঠেছে গুঞ্জন। বিরোধীরা তীব্র কটাক্ষ করে বলেছে মমতা নিজেই যাকে বোমা বাধার কারিগর বলেছিলেন তাকেই প্রার্থী করেছেন। এই ধরণের দুষ্কৃতী সমাজবিরোধীরা নির্বাচন অংশ নিলে ক্ষুন্ন হবে গণতন্ত্র এমনটাও বলেছেন তারা।

আরও পড়ুন: বাংলার সিন্ডিকেট রাজ নিয়ে তৃণমূলের দুর্দিনে বেসুরো বাবুল

স্থানীয় সূত্র এবং পুলিশের খবর অনুসারে, ভাঙড়ের একটি এলাকায় তৃণমূল কর্মী রফিকুল ইসলামের বাড়িতে এই বিপুল পরিমাণ বোমা লুকিয়ে রাখা ছিল। পুলিশ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। রফিকুল ইসলামকে শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে জানা গেছে। শওকত মোল্লা বর্তমানে তৃণমূলের হয়ে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।

   

আরও পড়ুন:  পানিহাটিতে নির্বাচনী দায়িত্বে থাকা প্রাইমারি শিক্ষক তৃণমূল মিছিলে! অভিযোগ বিজেপির

এই এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল ও আইএসএফের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং নির্বাচনের সময় বোমাবাজি, সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে।ঘটনাটি আরও চাঞ্চল্যকর হয়ে উঠেছে কারণ অনেক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শওকত মোল্লাকে প্রকাশ্যে ‘বোমা বাধার কারিগর’ বলে অভিহিত করেছিলেন। সেই পুরোনো মন্তব্য এখন ফের সামনে এসেছে। বিরোধী দলগুলো, বিশেষ করে বিজেপি, তীব্র সমালোচনা করে বলছে যাকে একসময় মুখ্যমন্ত্রী নিজে বোমা বানানোর কারিগর বলেছিলেন, তাকেই দল এবার ভাঙড় থেকে প্রার্থী করেছে।

আরও পড়ুন: নির্বাচন মিটতেই উত্তপ্ত তুফানগঞ্জ! বিজেপি নেতার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

এতে গণতন্ত্রের মূল্যবোধ ক্ষুণ্ণ হচ্ছে বলে তাদের দাবি। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত। অনেকে বলছেন, নির্বাচনের সময় ভাঙড়ে বোমার ভয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বিপন্ন করে তুলছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বোমাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে এবং রফিকুল ইসলামসহ জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google