লোকসভা ভোটের আগে তিনটি নয়া রুটের মেট্রো উদ্বোধন মোদীর

উপরে বইছে গঙ্গা৷ আর নিচ দিয়ে চলছে মেট্রো৷ শহরবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ লোকসভা ভোটের আগেই গঙ্গার নিচ দিয়ে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল৷ সঙ্গে শহরের মেট্রো ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

উপরে বইছে গঙ্গা৷ আর নিচ দিয়ে চলছে মেট্রো৷ শহরবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ লোকসভা ভোটের আগেই গঙ্গার নিচ দিয়ে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল৷ সঙ্গে শহরের মেট্রো পরিবহণ মানচিত্রে জুড়বে তিনটি নয়া রুট৷ এই নয়া রুটের মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

নজরে আসন্ন লোকসভা নির্বাচন৷ তাই নিজের দলের নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে মার্চ মাসে বাংলা সফরে আসছেন নমো৷ সূত্রের খবর, আগামী ৭ মার্চ বাংলায় আসবেন মোদী৷ শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনার বারাসতে প্রধানমন্ত্রী জনসভা করবেন৷ এই সময়ে সময় প্রধানমন্ত্রীর বারাসতে জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

   

জনসভা করার পাশাপাশি দীর্ঘদিন ধরে পড়ে থাকা তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে কলকাতায় আসবেন তিনি৷ এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে৷ সভা সেরে প্রধানমন্ত্রীর দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রোর ঐতিহাসিক সফরে শামিল হতে পারেন৷ মেট্রো রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চড়ে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে হাওড়া মদয়ানে যাবেন৷

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়ে রেলকে প্রস্তুতি সেরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে৷ মেট্রো সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) ও তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত এই তিনটি রুটের মেট্রো উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google