প্রধানমন্ত্রীজি কথার ফুলঝুরি নয় ফল চাই মাঠে, দাবি কল্যাণের

সংসদের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন ইস্যু ঘিরে তুমুল (Kalyan Banerjee) বিতর্কের মাঝেই কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) । অধিবেশনের শুরু থেকেই ...

By Suparna Parui

Published:

Follow Us
tmc-mp-kalyan-banerjee-threatens-bjp-leaders-sukanto-suvendu

সংসদের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন ইস্যু ঘিরে তুমুল (Kalyan Banerjee) বিতর্কের মাঝেই কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) । অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের একাংশ অভিযোগ তুলছিল যে, সরকারের আনা বিভিন্ন বিলের আড়ালে অন্য রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। সেই প্রেক্ষিতেই ডিলিমিটেশন প্রসঙ্গ সামনে এনে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি বক্তব্য রাখতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তাঁর অভিযোগ, সরকার মহিলাদের সামনে রেখে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। বিশেষ করে মহিলা সংরক্ষণ বিল নিয়ে তিনি প্রশ্ন তোলেন সরকারের সদিচ্ছা নিয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের(Kalyan Banerjee) দাবি, “মহিলাদের সামনের রেখে পলিটিক্যাল গিমিক করার জন্যই আনা হয়েছে মহিলা সংরক্ষণ বিল। সরকারের আসল উদ্দেশ্য অন্যত্র ডিলিমিটেশন।” তাঁর মতে, ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে কেন্দ্র। এই পরিবর্তনের ফলে কিছু নির্দিষ্ট রাজ্যের প্রতিনিধিত্ব কমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর।

   

বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীজি, আপনি নাটক করা বন্ধ করুন।” এই মন্তব্যকে ঘিরে সংসদে উত্তেজনা আরও বেড়ে যায়। শাসকদল ও বিরোধীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, এবং কিছুক্ষণের জন্য অধিবেশনের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, শুধুমাত্র বিল পেশ করলেই হবে না, তার বাস্তব প্রয়োগ এবং সময়সীমা নিয়েও স্পষ্টতা প্রয়োজন। তাঁর অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে আড়াল করছে এবং জনমতকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। ডিলিমিটেশন প্রসঙ্গকে তিনি “গোপন এজেন্ডা” বলেও উল্লেখ করেন।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google