অর্থমন্ত্রী থেকে রিজার্ভ ব্যাঙ্কের দুয়ারে ঘুরছেন Paytm কর্তা

মুম্বই: বিপদ বুঝে সব রকম চেষ্টা শুরু করতে চাইছে পেটিএম (Paytm) পেমেন্টস ব্যাঙ্ক। মঙ্গলবার সংস্থার সিইও বিজয় শেখর শর্মা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি রিজ়ার্ভ ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Paytm CEO

মুম্বই: বিপদ বুঝে সব রকম চেষ্টা শুরু করতে চাইছে পেটিএম (Paytm) পেমেন্টস ব্যাঙ্ক। মঙ্গলবার সংস্থার সিইও বিজয় শেখর শর্মা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি রিজ়ার্ভ ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে দেখা করেছেন। নিয়ন্ত্রণবিধি ভাঙার জন্য পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে সম্প্রতি বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে এর কয়েকটি পরিষেবা বন্ধের নির্দেশ দেয়।

সূত্রের খবর, এবার তাই সংস্থার সিইও শীর্ষ ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে দেখা করে ওই নিষেধাজ্ঞার আরোপের ক্ষেত্রে সময় আরও কিছুটা পিছনোর আর্জি জানিয়েছেন। যাতে তার মধ্যে বিধি সংক্রান্ত সমস্যার সমাধান করা যায়। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ইউপিআই এবং ফাস্ট্যাগ ব্যবসার লাইসেন্সকে পেমেন্টস ব্যাঙ্কের থেকে আলাদা করার আবেদন করেছেন সংস্থার কর্তা । যাতে ওই দুই পরিষেবা বিঘ্নিত না হয়। যদিও এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক কোনও প্রতিশ্রুতি দেয়নি। তাছাড়া এদিন নিয়ন্ত্রণবিধি ভঙ্গের সমস্যার দিকগুলি মেরামতির জন্য চাওয়া হয়েছে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা।

   

এদিকে এই সংস্থাটির বিরুদ্ধে কোনও পদক্ষেপের করার বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে চিঠি দিয়েছে দেশের প্রথম সারির কয়েকটি স্টার্ট-আপ সংস্থার সিইওরা। তাঁরা ওই চিঠিতে আশংকা প্রকাশ করে বলেছেন, পেটিএমের বিরুদ্ধে পদক্ষেপের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। তাই নিষেধাজ্ঞার ব্যাপকতার দিকটি পুনর্বিবেচনা করার কথা তুলেছেন তাঁরা। আবেদনে আর্জি জানিয়েছেন, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যাতে তাদের ভুলগুলি শুধরে নিতে পারে তার জন্য সম্ভাব্য রাস্তা তৈরি করার।

এদিকে গত কয়েকদিনে এই ঘটনায় পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশন্সের শেয়ারের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে ৷ গত কয়েকদিনে তাদের এই সংস্থার শেয়ারের দাম প্রায় ৪০ শতাংশ নেমে গিয়েছে ৷ তবে মঙ্গল ও বুধবার শেয়ারের দাম কিছুটা অবশ্য বেড়েছে ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google