Salman Khan:সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক

সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও এক। এবার হরিয়ানা থেকে ৩৭ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হরপাল সিং। প্রসঙ্গত ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Salman Khan, Bollywood

সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও এক। এবার হরিয়ানা থেকে ৩৭ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হরপাল সিং।

প্রসঙ্গত পয়লা বৈশাখের দিন আচমকাই সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়,দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সলমনের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। এর পর থেকে একের পর এক গ্রেপ্তারি হয়ে চলেছে। ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ভিকি গুপ্ত ও সাগর পালকে করে ভুজ পুলিশ। ধৃতদের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়।

   

সূত্রের খবর, এই দুজনকে জেরা করেই তাপি নদীতে বন্দুক ও গুলি ফেলার কথা জানতে পারে পুলিশ। নদী থেকে উদ্ধার করা হয় দুটি বন্দুক ও তিনটি ম্যাগাজিন। এপ্রিল মাসেই আবার পাঞ্জাব থেকে সোনু কুমার বিষ্ণোই ও অনুজ থাপনকে গ্রেফতার করা হয়। এর পরই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সেখানেই হাজতেই অনুজের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, আত্মহত্যা করেছে সে। যদিও এই তথ্য অনুজের পরিবার মানতে নারাজ। অনুজের মৃত্যুর পরই রফিক গ্রেফতার হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google