টার্গেট গান্ধারী, ২২ বাচ্চার মা চান ১০০ সন্তান হোক

২৬ বছর বয়সে ২২ সন্তানের মা হয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছেন এক মহিলা। হতে চান ১০৫ সন্তানের মা। তিনি হলেন রাশিয়ান মহিলা ক্রিস্টিনা আজটে। তার মাতৃত্বের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২৬ বছর বয়সে ২২ সন্তানের মা হয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছেন এক মহিলা। হতে চান ১০৫ সন্তানের মা। তিনি হলেন রাশিয়ান মহিলা ক্রিস্টিনা আজটে। তার মাতৃত্বের খবর নিজের দেশের গণ্ডি পেরিয়ে সারা দুনিয়ায় এখন ভাইরাল খবরে পরিণত হয়েছে। ক্রিস্টিনা আজটে কোটিপতি গ্যালিফের স্ত্রী। তিনি ও তার স্বামী জর্জিয়ায় বড় একটি হোটেলের মালিক। কোটিপতি এই দম্পতির অর্থের কোন অভাব নেই। সারোগেসি করে অর্থাৎ অন্যের গর্ভে সন্তান জন্ম দিয়ে এত সন্তানের বাবা-মা হয়েছেন তারা। প্রতিটি শিশুর জন্য খরচ হয়েছে প্রায় ১০ হাজার ডলার। ২২ সন্তানের মধ্যে ২০ টি শিশু জন্মগ্রহণ করেছে ২০২০ সালে। শিশুর প্রতি ভাললাগা ও ভালবাসা থেকেই এত সন্তানের মাতৃত্ব গ্রহণ করেছেন তিনি।

ক্রিস্টিনার স্বামীও বাচ্চা খুব ভালবাসেন। দুজনেই চান বহু সন্তান তাদের সংসারে আসুক, তাদের বাড়ির আনাচে-কানাচে সব জায়গায় বাচ্চাদের খেলা করতে দেখতে চায় তারা। তার স্বামী গ্যালিফ বলেন ক্রিস্টিনার মত জীবনসঙ্গিনী চেয়েছিলাম। সে একটা হীরের টুকরো। আমি জানি কতটা সুন্দর মানুষ সে। একই সঙ্গে সে লাজুক এবং রহস্যময়। এমন একজন স্ত্রী আমি নিজের জন্য চেয়েছিলাম। এই ২২ সন্তানের জন্য তাদের কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে। কিন্তু তারা জানিয়েছেন অর্থ ব্যয় করে তার অনেক খুশি।

   

এই দম্পতি প্রথমে প্রতি বছরই একটি সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। কিন্তু ক্রিস্টিনা খুব শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তার শরীর এত চাপ নিতে পারবেনা। তাই তারা সারোগেসির দিকে ঝুঁকেছেন। তাদের ২২ সন্তান সামলানোর জন্য ১৬ জন ন্যানি বা আয়া রয়েছেন যারা ২৪ ঘণ্টাই ডিউটি করেন। এর জন্য তাদের ৯৬,০০০ ডলার খরচ হয়। ক্রিস্টিনা বাচ্চা এতটাই ভালবাসেন যে ২৬ বছর বয়সে ২২ সন্তানের মা হয়েও টার্গেটে আছে ১০৫ সন্তানের মা হওয়ার। শিশুদের প্রতি অগাধ মমত্ব্য থেকেই তিনি ১০৫ সন্তানের মা হতে চান। বাচ্চাদের ছাড়া তিনি কিছুই বোঝেন না। যে কারণে খুব আনন্দঘন পরিবেশে এক ছাদের নিচে তাদের ২২ টি বাচ্চা একসঙ্গে বড় হচ্ছে।

তার সন্তানের মধ্যে কনিষ্ঠতম সন্তান জুডি। ৭ বছর আগে একজন কন্যা সন্তানের জন্ম দেন ক্রিস্টিনা। সেই সন্তানের নাম ভিকা। ভিকার পর তাদের সব সন্তান অন্য নারীর গর্ভে বেড়ে উঠেছে। তবে ক্রিস্টিনা পরিস্কার জানিয়ে দিয়েছেন তিনি তার প্রত্যেক সন্তানকে একই রকমভাবে দেখেন। তিনি সবসময় বাচ্চাদের সঙ্গে থাকেন। সব মায়েরা যা করেন তিনিও তাই করেন। তার সন্তানেরা প্রতিদিন রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ঘুমায়। সন্তানদের জীবনের প্রতিটি কথা তিনি ডায়েরিতে লিখে রাখেন।

জর্জিয়ায় গর্ভ ভাড়া নেওয়াটা যথেষ্ট খরচের ব্যপার। তারপরেও কোটিপতি ক্রিস্টিনা এবং তার স্বামী শিশুপ্রেমের কাছে তা নেহাতই ছোট বিষয়। তারা সারা জীবন এমনভাবেই বাচ্চাদের সাথে হাসিমুখে কাটাতে চান। ক্রিস্টিনা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তিনি নিয়মিত সেখানে তার পারিবারিক আপডেট দিয়ে থাকেন। তার প্রোফাইলে লক্ষাধিক ফলোয়ার রয়েছে। সেখানে বাচ্চাদের সঙ্গে খেলার ছবি পোস্ট করেন তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google