Nusrat Jahan: মনোকিনি পরে যা করছিলেন নুসরাত!

Nusrat Jahan: এক পলকে একটু দেখা, আরও একটু বেশি হলে ক্ষতি কি! একেবারে এক পলকেই বাজিমাত করে দিলেন অভিনেত্রী নুসরাত জাহান। টলিউড ইন্ডাস্ট্রির যে কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Nusrat Jahan

Nusrat Jahan: এক পলকে একটু দেখা, আরও একটু বেশি হলে ক্ষতি কি! একেবারে এক পলকেই বাজিমাত করে দিলেন অভিনেত্রী নুসরাত জাহান। টলিউড ইন্ডাস্ট্রির যে কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন তাঁদের মধ্যে এখন অন্যতম নুসরাত। অভিনয় জগতের তুলনায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা চলে। এক এক মুহূর্তে এক এক অবতারে অভিনেত্রীর ছবি যেন ঝড় উঠিয়ে দেয় ইনস্টাগ্রামে। এদিনও তাই হল।

সম্প্রতি নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করেছেন নায়িকা। সেখানেই তাঁকে দেখা গেল পরনে, হলুদ মনোকিনি, কোমরে জড়ানো একটি স্কার্ফ, ভিজে চুল। চোখে মুখে অন্যরকম আদল, উষ্ণ চাহনি। এদিন যেন এক অন্য নায়িকাকে দেখলেন নেটবাসী। ভেজা শরীরের গরমের তীব্রতা টানলেন নায়িকা। প্রিয় অভিনেত্রীর এমন লুক দেখে রীতিমত পাগল হয়ে গিয়েছেন ভক্তরা। কমেন্ট বক্সে বইছে ভালোবাসার বন্যা। প্রশংসার ঝড়।

   

তবে সে ছবি দেখে কিন্তু একেবারেই চুপ করে বসে নেই সমালোচকরা। কেউ লিখেছেন, বাংলার নায়িকার এ কেমন হাল। কারও কথায়, হাতে বেল্ট মেরেছেন কেন। কেউ বা আবার শরীর নিয়েও কটূক্তি করে গেলেন। এসবে অবশ্য কখনোই খুব একটা পাত্তা দেন না এই নায়িকা। মুখে কুলুপ এঁটেই থাকেন। এক্ষেত্রেও তাই করলেন। নীরবতা না ভেঙে চুপচাপ দেখলেন ট্রোলারদের কারসাজি।

প্রসঙ্গত, সম্প্রতি প্রযোজনা সংস্থা খুলেছেন যশ -নুসরত। সম্ভবত ছেলে ঈশানের নামেই যশ-নুসরাতেযো জনা সংস্থার নাম- YD Films Social। যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। যশের নায়িকা হবেন স্ত্রী নুসরাতই। শুরুও হয়ে গিয়েছে তাঁদের নতুন ছবি মেন্টালের শুটিং। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google