Besan Idli: চালের নয় বরং ব্যাসন দিয়ে বানিয়ে নিন ইডলি দিলখুশ

দক্ষিণ ভারতের জনপ্রিয় এক খাবার হল ইডলি। তবে এখন তা সমগ্র ভারত জুড়ে বিখ্যাত একটি খাবার। অনেকেই সকালে বা বিকেলে সাম্বারের সঙ্গে ইডলি খেতে পছন্দ করেন। এবার তাদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দক্ষিণ ভারতের জনপ্রিয় এক খাবার হল ইডলি। তবে এখন তা সমগ্র ভারত জুড়ে বিখ্যাত একটি খাবার। অনেকেই সকালে বা বিকেলে সাম্বারের সঙ্গে ইডলি খেতে পছন্দ করেন। এবার তাদের জন্য এক নতুন রেসিপি ইডলি দিলখুশ। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন বেশ কয়েকটি উপকরণ। তা হল, ১ কাপ ব্যাসন,
পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ১ কাপ গুঁড়ো চিনি, ১/২ কাপ টকদই, পরিমাণ মতো সাদা তেল, ১ চামচ ইনো পাউডার।

প্রথমেই একটি পাত্রে ১ কাপ ব্যাসন নিয়ে, তার মধ্যে নুন ও হলুদ গুঁড়ো ও গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এরমধ্যে ১/২ কাপ টকদই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটি ঘণ হবে। এবার এটি ১০ মিনিট ঢেকে রাখতে হবে। এই রেসিপিটি আইএফবি ২০বিসি৪ মাইক্রোওভেনে বানাতে পারেন, মাত্র ৪ মিনিটে। দিলখুশ যেমন খাস্তা মচমচে এটিও মচমচে ক্রাঞ্চি মিষ্টি।

   

১০ মিনিট পর ঢাকা খুলে এটি আবার একবার ফেটিয়ে নিতে হবে। ইডলি স্ট্যান্ডে সাদা তেল ব্রাস করে নিতে হবে। এবার ব্যাটারের মধ্যে ১ চামচ ইনো পাউডার ও ১ চামচ জল দিয়ে একই ডিরেকশানে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এই ব্যাটার ইডলি স্ট্যান্ডে দিয়ে, ৪ মিনিট মাইক্রোওভেনে কুক করে নিতে হবে। ৪ মিনিট পর মাইক্রোওভেন থেকে বের করে ঠাণ্ডা করে ডিমোল্ড করতে হবে। এবার এই মচমচে ইডলি দিলখুশ মনের মতো সাজিয়ে পরিবেশন করুন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google