Next Gen Cup: প্রকাশিত হল নেক্সট জেন কাপের সময়সূচি, কবে কাদের সঙ্গে খেলবে মোহনবাগান?

Next Gen Cup Schedule: সম্প্রতি হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। যা নিয়ে এখনো আনন্দে মাতোয়ারা গোটা শহর। উত্তর থেকে দক্ষিণ শহরের বিভিন্ন প্রান্তে এই ট্রফি জয়ের সুবাদে অনুষ্ঠানের আয়োজন করছে বিভিন্ন ফ্যানস ক্লাব গুলি।

By Rana Das

Published:

Follow Us
Next Gen Cup Schedule: Mohun Bagan's Fixtures and Opponents Revealed

Next Gen Cup Schedule: সম্প্রতি হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। যা নিয়ে এখনো আনন্দে মাতোয়ারা গোটা শহর। উত্তর থেকে দক্ষিণ শহরের বিভিন্ন প্রান্তে এই ট্রফি জয়ের সুবাদে অনুষ্ঠানের আয়োজন করছে বিভিন্ন ফ্যানস ক্লাব গুলি। তবে পিছিয়ে নেই ছোটরা। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের প্রথম ম্যাচ থেকে এখনো পর্যন্ত নিজেদের দাপট বজায় রেখেছে ফারদিনরা।

টুর্নামেন্টের ইস্টজোন থেকে রানার্স হওয়ার পর জাতীয় গ্রুপ পর্ব খেলতে মনিপুর পৌঁছায় গোটা দল। সেখানে সকলকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছয় এটিকে মোহনবাগান। তবে শেষরক্ষা হয়নি। সেমিতে বেঙ্গালুরু এফসির কাছে হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

   

তবে সেমিফাইনালে ওঠার ফলে আসন্ন নেক্সটজেন কাপ খেলার ও যোগ্যতা অর্জন করেছে কলকাতার এই প্রধান। যা প্রচন্ড গৌরবের। তবে শুধু মোহনবাগান নয়। নিজেদের গ্রুপ গুলি থেকে যথাক্রমে শীর্ষস্থানে শেষ করে এই কাপ টুর্নামেন্টে খেলার সুযোগ করা নিয়েছে আরেক জনপ্রিয় দল বেঙ্গালুরু এফসি। বলাবাহুল্য, রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের পর এখন এই টুর্নামেন্টের দিকেই নজর রয়েছে সকলের। অবশেষে আজ প্রকাশিত হল সেই টুর্নামেন্টের সময় সূচি। এক নজরে দেখে নেওয়া যাক কবে কাদের বিপক্ষে খেলতে নামছে দল।

নির্ধারিত সূচি অনুসারে আগামী ১৭ই মে বিকেলে ইংল্যান্ডের জনপ্রিয় দল ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। তারপর ২০ মে স্টেলেনবোশ এফসির সঙ্গে খেলতে হবে তাদের। দলের শেষ ম্যাচ ২৩ শে মে। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গত ডেভলপমেন্ট লিগে যাদের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল কিয়ানদের। যতদূর জানা গিয়েছে, এই টুর্নামেন্টের গ্রুপ স্তরের প্রতিটি ম্যাচ আয়োজিত হবে রিলায়েন্স কর্পোরেট পার্কে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google