কোন বুথে কত কেন্দ্রীয় বাহিনী? নতুন নির্দেশিকা জারি

আর কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই হবে শনিবারের পঞ্চায়েত ভোট। হাইকোর্ট প্রস্তাব করেছিল যে প্রতিটি বুথে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আর কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই হবে শনিবারের পঞ্চায়েত ভোট। হাইকোর্ট প্রস্তাব করেছিল যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য। এছাড়া, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সমান ভাবে মোতায়েন করা হোক। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি এখনও।

শুক্রবার নতুন নির্দেশিকায় বলে হয়েছে কোন ভোটগ্রহণ কেন্দ্রে কতজন জওয়ান থাকবে মোতায়েন। অন্তত ৪ জন জওয়ান মোতায়েন করতে হবে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে। জানা গিয়েছে আইজি বিএসএফ বৃহস্পতিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে স্পর্শকাতর বুথের তালিকা সংগ্রহ করেছেন।

   

পঞ্চায়েতের জন্য রাজ্যে মোট ৬১ হাজার ৬৩৬ টি বুথ রিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনে তরফে পরিকল্পনা করা হয় যে প্রত্যেক বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং একজন করে রাজ্য পুলিশের সশস্ত্র কর্মী মোতায়েন করা হবে। কিন্ত জানা যাচ্ছে যে প্রতি বুথে আধা সেকশনের কম বাহিনী মোতায়েন করা যায়না কারণ এমন নিয়ম নেই। নতুন নির্দেশিকা অনুযায়ী, ন্যুনতম আধা সেকশন বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে একটি বুথ থাকলে সেখানে আধা সেকশন (৪ জওয়ান) থাকবেন, দুটো বুথ হলে এমন কেন্দ্রে থাকবেন ৬ জওয়ান। ৩ বা ৪টি বুথ কেন্দ্রে ১ সেকশন অর্থাৎ ৮ জন জওয়ান মোতায়েন করার কথা বলা হয়েছে। যদি ৫ বা ৬টি বুথ থাকলে এক ও আধা সেকশন অর্থাৎ ১২ জন জওয়ান, ৭-এর বেশি বুথ থাকলে ১৬ জন জওয়ান মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

নির্দেশিকা থেকে জানা যাচ্ছে যে স্ট্রং রুমের নিরাপত্তায় থাকবে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

তবে রাজ্যে যে পরিমাণ বাহিনী এসেছে তাতে নির্দেশিকার নিয়ম মেনে কতটা মোতায়েন সম্ভব তা নিয়ে রয়েছে সন্দেহ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google