“মায়া”য় মজেছেন মিথিলা, এক ঝাঁক টলি-তারকাকে নিয়ে আসছে নতুন ছবি

বাংলাদেশের নায়িকা হলেও জনপ্রিয়তার দৌড়ে দুই বাংলাতেই দর্শকদের মন জিতেছেন তিনি। তিনি আর কেউ নন স্বয়ং সৃজিত মুখার্জির স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। মিথিলা ইতিমধ্যে বেশ টলিউডের (Tollywood) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
new film Maya

বাংলাদেশের নায়িকা হলেও জনপ্রিয়তার দৌড়ে দুই বাংলাতেই দর্শকদের মন জিতেছেন তিনি। তিনি আর কেউ নন স্বয়ং সৃজিত মুখার্জির স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। মিথিলা ইতিমধ্যে বেশ টলিউডের (Tollywood) ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন। আর খুব সম্প্রতি মুক্তি পেলো মিথিলা অভিনীত, রাজর্ষি দে পরিচালিত ছবি ‘মায়া’-র পোস্টার।

পোস্টারে মিথিলা ছাড়াও আরও এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীরা দেখা যাচ্ছে। আর এই পোস্টার মুক্তি পেলো দুই ভাগে। একটিতে অভিনেতারা আর অন্যটিতে অভিনেত্রীদের দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, এটি শেক্সপীয়ারের ‘Macbeth’ অবলম্বনে তৈরী হতে চলেছে। বেশ কয়েক মাস আগে মিথিলার লুকটি সামনে আসতেই বেশ শোরগোল পরে গিয়েছিলো বাংলা ইন্ডাস্ট্রিতে। এবার সামনে এলো অন্যান্য অভিনেতাদের ছবি এবং সিনেমায় তাদের চরিত্রের লুক।

   

https://www.instagram.com/p/ClyK_XFD3mu/?utm_source=ig_web_copy_link

মিথিলা ছাড়াও যেসব অভিনেতা অভিনেত্রীরা ‘মায়া’তে অভিনয় করতে চলেছেন তাঁরা হলেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ঈশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কান সিংহ সোধা এবং আরও অন্যান্য কলা কুশলী।

পরিচালক রাজর্ষি দে যথেষ্ট আশাবাদী এই সিনেমা নিয়ে। অনেক দিন পর আবার বাংলায় মাল্টি স্টার কাস্টমস সিনেমা আসতে চলেছে। রাজর্ষি আশা করছেন এটি ২০২৩ এর অন্যতম বৃহৎ মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে চলেছে। মিথিলার প্রথম টলিউড সিনেমা হতে চলেছে মায়া। সম্প্রতি নিজের সোস্যাল মিডিয়ায় ভক্তদের সাথে এই সুখবর ভাগ করে নিয়েছেন সৃজিত পত্নী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google