মুম্বই: মহারাষ্ট্রের নবি মুম্বইয়ে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। (Navi Mumbai)এক মুসলিম যুবক প্রকাশ্যে ভগবান শিবের বিরুদ্ধে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা দেখে স্থানীয় এক হিন্দু যুবক সাহস করে প্রতিবাদ জানান। তিনি একা দাঁড়িয়ে বলেন, “এভাবে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যায় না।”
তাঁর এই প্রতিবাদের পর আশপাশের এলাকা থেকে আরও অনেক হিন্দু যুবক ও স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং মুসলিম যুবককে বেধড়ক পেটানো হয় বলে জানা গিয়েছে ।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক মদ্যপ অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে শিব ভগবানকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলছিলেন। তাঁর এই আচরণ দেখে অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন।
সাহসী হিন্দু যুবকটি প্রথমে শান্তভাবে তাঁকে থামাতে বলেন, কিন্তু যুবকটি আরও উত্তেজিত হয়ে ওঠেন। এরপর স্থানীয় লোকজন একত্রিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁরা ওই যুবককে ঘিরে ধরে তাঁর আচরণের জন্য কড়া ভাষায় ধমক দেন এবং পরে গণপিটুনি দেওয়া হয় বলে খবর পাওয়া গিয়েছে। ভিডিয়োতে দেখা যায়, জনতা তাঁকে ধরে রেখে ধর্মীয় সম্প্রীতি ও শ্রদ্ধার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছে।ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আরও দেখুনঃ মহাকাশ থেকে অসাধারণ দৃশ্য, ভারতের বিরল ছবি তুলল রুশ স্যাটেলাইট
অনেকে বলছেন, “আমরা সব ধর্মকে সম্মান করি, কিন্তু কেউ যদি আমাদের দেব-দেবতাকে অপমান করে, তাহলে আমরা চুপ করে থাকব না।” ওই সাহসী যুবকের প্রতিবাদকে অনেকেই প্রশংসা করছেন। তাঁরা বলছেন, দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়কে ‘সহনশীলতা’র নামে চুপ করে থাকতে বলা হয়েছে, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে প্রতিবাদ হবেই।পুলিশ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। নবি মুম্বাইয়ের স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভিডিয়ো ফুটেজ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে আইপিসির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি।এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলি বলছে, এমন অপমানকর ঘটনা বারবার ঘটছে এবং প্রশাসনের উচিত কঠোরভাবে দমন করা।




















