রামমন্দির উদ্বোধনের দিন এক নজরে নরেন্দ্র মোদীর কর্মসূচি

অবশেষে অপেক্ষার অবসান৷ ২২ জানুয়ারির অপেক্ষার এবার ইতি টানার পালা৷ রামমন্দির উদ্বোধনের লাইভ টেলিকাস্ট দেখতে যেমন আগ্রহী সাধারণ মানুষ৷ ঠিক তেমনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির দিকে নজর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
narendra modi

অবশেষে অপেক্ষার অবসান৷ ২২ জানুয়ারির অপেক্ষার এবার ইতি টানার পালা৷ রামমন্দির উদ্বোধনের লাইভ টেলিকাস্ট দেখতে যেমন আগ্রহী সাধারণ মানুষ৷ ঠিক তেমনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির দিকে নজর থাকছে সকলের৷ সোমবার দিনভর রাম জন্মভূমিতে কী কী কর্মসূচি রয়েছে নমোর?

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার নরেন্দ্র মোদী বেলা ১২টা নাগাদ উপস্থিত হবেন অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরে৷ ১২টা থেকে ১২টা বেজে ৫০ মিনিট পর্যন্ত সেখানে নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী৷ ৫০ মিনিট ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে উপস্থিত থাকবেন তিনি৷ নমোর হাতেই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা৷ এরপর জনগণের উদ্দেশে বিশেষ বার্তা দিতে পারেন তিনি৷

   

একনজরে দেখে নিন নমোর কর্মসূচির তালিকা৷

সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যা এয়ারপোর্টে পৌঁছবেন প্রধানমন্ত্রী৷
১০টা ৪৫ মিনিটে অযোধ্যা হেলিপ্যাডে যাবেন নমো৷
১০টা ৫৫ মিনিটে রাম জন্মভূমিতে পা রাখবেন নরেন্দ্র মোদী৷
এরপর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নেবেন তিনি৷
১২টা ৫৫ মিনিটে গর্ভগৃহ থেকে প্রস্থান করবেন প্রধানমন্ত্রী৷
১টা নাগাদ অযোধ্যায় জনসাধারণের উদ্দেশে বার্তা দেবেন নরেন্দ্র মোদী৷
২টো পর্যন্ত অযোধ্যায় নানা অনুষ্ঠান রয়েছে নমোর৷
২টো ১০ মিনিটে কুবের টিলা দর্শনে যাবেন তিনি৷

গত ১১ দিন ধরে বিশেষ সংযম পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া, ফলাহার করা, দিনভর রামনাম যপ এবং ১ ঘণ্টা ১১ মিনিটের প্রার্থনা করছেন তিনি৷ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের আগে প্রায় প্রতিদিনই তিনি রামের সঙ্গে জড়িত কোনও না কোনও মন্দির দর্শন করেছেন৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google