Ganesh Chaturthi: এই নিয়ম গুলো মেনে গণেশ পুজো করুন 

রাত পোহালেই গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)।  এদিনের পর থেকে পরপর ১০ দিন ধরে পালিত হবে গণেশ পুজো। ভক্তরা গণপতির মূর্তি স্থাপন করবে নিজে নিজের বাড়িতে। দুর্গাপূজার আগে এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ganesh chaturthi 2022

রাত পোহালেই গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)।  এদিনের পর থেকে পরপর ১০ দিন ধরে পালিত হবে গণেশ পুজো। ভক্তরা গণপতির মূর্তি স্থাপন করবে নিজে নিজের বাড়িতে। দুর্গাপূজার আগে এই গণেশ পুজো মানুষের মধ্যে নতুন উন্মাদনার সৃষ্টি করে। হিন্দু শাস্ত্রে প্রত্যেক পূজার আগে গণেশকে পূজা করা হয়ে থেকে। কোন শুভ কাজ শুরু করার আগেও গণেশের আরাধনা করা হলে তা সফল হয় বলেও মেনে চলে ভক্তরা।
আসুন এবারে জেনে নেওয়া যাক গনেশ পুজোর কিছু গুরুত্বপূর্ণ জিনিস।

১. গণেশকে কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না।
২. বাড়িতে গণেশের নতুন মূর্তি স্থাপন করবেন।
৩. গণেশের ভোগ রান্নায় রসুন, পেঁয়াজ ব্যবহার করবেন না।
৪. গণেশ ঠাকুরকে কখনোই অন্ধকারে দর্শন করবেন না।

   

৫. হিন্দু ধর্মে কালো রংকে অশুভ ধরা হয় তাই কালো শাড়ি পড়ে পুজোয় বসা হয় না। গণেশ পূজার সময় কখনোই কালো রঙের বস্ত্র পড়বেন না।
৬. এই কদিন সব সময় সুগন্ধ ধূপে ভরে রাখবেন ঘর।

৭. এই দিন গণপতিকে হলুদ, লাড্ডু, মোদক, গাঁদা, নারকেল এইসব দিয়ে পুজো করলে গণেশ তুষ্ট হন।
৮. গণেশ আপনার বাড়িতে যেকদিন থাকবে তাকে খুবই আপ্যায়ন করতে হয়। যা রান্না করবেন তা সবার আগে তাকেই পরিবেশন করতে হয়।
৯. পুজোর ক’দিন বাড়িতে মাংস ও মদ আনা চলবে না।
১০.গণেশমূর্তি প্রতিষ্ঠার সময় ও বিসর্জনের সময় গৃহে প্রবেশের প্রধান দরজা খুলে রাখবেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google