Kolkata Police: ইডেনে খুন নাকি আত্মহত্যা? ঝুলন্ত দেহ নিয়ে তদন্ত

শীতের কলকাতা গরম একটি ঝুলন্ত দেহের খবরে। বিশ্ববিখ্যাত ক্রিকেট উদ্যান ইডেন গার্ডেন্সে একটি ঝুলন্ত দেহ মিলেছে। এটি খুন নাকি আত্মহত্যা? এই প্রশ্ন সামনে রেখে তদন্তে কলকাতা পুলিশ (Kolkata ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
suicide

শীতের কলকাতা গরম একটি ঝুলন্ত দেহের খবরে। বিশ্ববিখ্যাত ক্রিকেট উদ্যান ইডেন গার্ডেন্সে একটি ঝুলন্ত দেহ মিলেছে। এটি খুন নাকি আত্মহত্যা? এই প্রশ্ন সামনে রেখে তদন্তে কলকাতা পুলিশ (Kolkata Police)।

ইডেনের দর্শক গ্যালারিতে মিলেছে একটি ঝুলন্ত দেহ। জানা যাচ্ছে, ইডেনের কে ব্লকে গলায় ফাঁস লাগানো মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। তিনি সিএবি মাঠকর্মী গনেশ বারিকের ছেলে। সোমবার সকালে ইডেনের কে ব্লকের তার ঝলন্ত দেহ দেখা যায় ঘটনাস্থলে আসেন ময়দান থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতা‌লে নিয়ে যাওয়া হয়। ২১ বছরের ধনঞ্জয়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

   

রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি-র তরফে জানা গেছে, যার দেহ উদ্ধার হয়েছে, তিনি তাদেরই এক কর্মীর পুত্র।সিএবি-র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী জানান “যিনি মারা গিয়েছেন, তিনি সিএবি-র কেউ নন। এক মালির ছেলে বলে শুনেছি। পুলিশ তদন্ত শুরু হয়েছে।”

সিএবি সূত্রে খবর, মৃত যুবকের বাবা এবং কাকা তাদের কর্মী। তাদের সঙ্গেই ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকতেন ধনঞ্জয়। জানা গেছে, ওড়িশার ভদ্রকের বাসিন্দা ওই যুবক কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। কখন ওই যুবক কে ব্লকের গ্যালারিতে গিয়েছিলেন, তার সঙ্গে অন্য কেউ ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google