পুজোর মরশুমে উত্তরবঙ্গে বাতিল একাধিক ট্রেন, সমস্যায় পড়তে পারেন যাত্রীরা

পুজো মানেই বহু মানুষের কাছে নানা ধরনের চিন্তাভাবনা থাকে৷ যেমন ধরুন কেউ কেউ আছেন যাঁরা পুজোর চার দিন জমিয়ে প্যান্ডেল হপিং করে থাকেন৷ আবার ভ্রমনপিপাসুদের কাছে এই সময়টা ...

By Suparna Parui

Published:

Follow Us

পুজো মানেই বহু মানুষের কাছে নানা ধরনের চিন্তাভাবনা থাকে৷ যেমন ধরুন কেউ কেউ আছেন যাঁরা পুজোর চার দিন জমিয়ে প্যান্ডেল হপিং করে থাকেন৷ আবার ভ্রমনপিপাসুদের কাছে এই সময়টা একেবারে মোক্ষম৷ কারণ পুজোয় এই কটা দিনের ছুটিতে পরিবারের সঙ্গে কোথাও না কোথাও বেড়াতে যেতে পছন্দ করেন৷ তবে ঘুরতে যাওয়ার কথা ভাবলে তো চলবে না৷ বেড়াতে যাওয়ার প্রায় দুই মাস থেকে আগে থেকে টিকিট বুকিং করতে হয়৷ কিন্তু সমস্যার বিষয় হল, যাঁরা এই বছরে ঘুরতে যাওয়ার তালিকায় উত্তরবঙ্গে যাবেন বলে ঠিক করেছেন তাঁরা সমস্যায় পরতে পারেন৷ কারণ বহু ট্রেন ঘুরপথে চালানো হবে পুজোর মরশুমে (Train cancelled)৷

রেল সূত্রে খবর, রাঙাপানি স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলবে সেই কারণে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহু ট্রেনর পথই ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ এর ফলে গন্তব্যে পৌঁছতে একটু দেরি হতে পারে যাত্রীদের। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে,২৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার বাতিল হচ্ছে শিলিগুড়ি জংশন-মালদহ কোর্ট ট্রেন। ২৯ সেপ্টেম্বর,রবিবার দু’টি ট্রেন বাতিল হয়েছে।

   

২৯ সেপ্টেম্বর পটনা জংশন-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ১টায়। সেটি ছাড়বে দুপুর আড়াইটার সময়। ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর, ১০টি ট্রেন আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে। ২৯ সেপ্টেম্বর শিয়ালদহ-সব্রুম আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ২৭ সেপ্টেম্বর লালগড় জংশন-ডিব্রুগড় অওয়ধ অসম এক্সপ্রেস, ওখা-গুয়াহাটি দ্বারকা এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াবাটি এক্সপ্রেস৷

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google