MS Dhoni: জানেন কী ক্যাপ্টেন কুল-এর স্ত্রী হওয়ার সাইড এফেক্টস ?

বাইশ গজের মধ্যে নিজের জাদুতে ভক্তদের চমকে দিতে কখনো বলেন ভোলেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বরাবরই পরিবারকে নিয়ে সময় কাটাতে পছন্দ করেন ক্যাপ্টেন কুল। ইনস্টাগ্রামে সেসব ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাইশ গজের মধ্যে নিজের জাদুতে ভক্তদের চমকে দিতে কখনো বলেন ভোলেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বরাবরই পরিবারকে নিয়ে সময় কাটাতে পছন্দ করেন ক্যাপ্টেন কুল। ইনস্টাগ্রামে সেসব ছবি ভক্তদের সাথে ভাগ করে নিতেও ভোলেন না তিনি। একজন ক্রিকেটারের পরিবারের সদস্য হওয়া স্বাভাবিক ভাবেই খুব কঠিন। সবসময় স্পটলাইটে থাকতে হয়। সম্প্রতি ধোনির স্ত্রী হওয়ার অভিজ্ঞতা ঠিক কেমন তা জানিয়েছেন ক্যাপ্টেন কুল-এর স্ত্রী সাক্ষী। 

আন্তর্জাতিক নারী দিবসে চেন্নাই সুপার কিংস-এর পোস্ট করা একটি ভিডিওতে সাক্ষীকে বলতে শোনা যায়, “জীবন বদলে যায় যখন আপনার স্বামী ম্যাচ খেলতে যায় এবং নিজেকে মানিয়ে নিতে হয়।”

   

তিনি আরো বলেন, “বিয়ের পর স্বামী যখন অফিসে চলে যায় স্বাভাবিক জীবন বদলে যায়। কিন্তু আমাদের স্বামীরা ম্যাচ খেলতে যায়। তাঁদের ওপর কোনো চাপ সৃষ্টি না করে তাঁরা যেভাবে চায় ঠিক সেভাবে নিজেদের বদলে যেতে হয়।” তাঁর কথায়, একজন ক্রিকেটারকে বিয়ে করার পরে ব্যক্তিগত জীবন বলে কিছুই থাকে না। তিনি আরো বলেন, “অনেকেই ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং অনেকেই করেন না। যখন আপনি একজন ক্রিকেটারের স্ত্রী তখন জনসাধারণ আপনাকে খুব সহজেই বিচার করবে।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google