Mir:” আমি নিজের মতন কিছু করতে চাই” কী চমক নিয়ে আসতে চলেছে বহুমুখী প্রতিভাসম্পন্ন মীর 

 রেডিও নামটি শুনলেই প্রথমে যার কথা মাথায় আসে তিনি হলেন মীর আফসার আলী, সকলের পরিচিত মীর(Mir)। প্রাথমিক জীবনে মীর আরজে হলেও পরবর্তীকালে তার সাথে যুক্ত হয়েছে ভিন্ন ধরনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

 রেডিও নামটি শুনলেই প্রথমে যার কথা মাথায় আসে তিনি হলেন মীর আফসার আলী, সকলের পরিচিত মীর(Mir)। প্রাথমিক জীবনে মীর আরজে হলেও পরবর্তীকালে তার সাথে যুক্ত হয়েছে ভিন্ন ধরনের পেশা। ধীরে ধীরে মেয়ের হয়ে উঠেছে সঞ্চালক, অভিনেতা, গায়ক। বর্তমানে মীর তার প্রাথমিক পেশাকে তার জীবন থেকে বিদায় জানিয়েছে।

মীর তার পেশাগত জীবনে সক্রিয় থাকার সাথে সাথেও সোশ্যাল মিডিয়ার দুনিয়াতেও তিনি বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকার দরুন অভিনেতা মাঝে মধ্যেই লাইভ করে বেড়ান, তা সে ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম। তেমনি মীর গতকালের এক ফেসবুক লাইভে এসে তার দর্শকের সাথে ভাগ করে নিলেন মনের কথা। লাইভ এর প্রথমেই তিনি শুভ বিজয়া জানিয়ে বললেন, আজ প্রায় সাড়ে তিন মাস হল আমি রেডিও থেকে দূরে আছি, তা অবশ্যই অন্য কারণে।

   

মীর লাইভে এসে নানান কথায় উল্লেখ করেছেন যে, হয়তো এই দীর্ঘ ২৮ বছরের রেডিও যাত্রা আমার কাছে খানিকটা একঘেয়ে হয়ে উঠেছিল কিংবা শ্রোতাদের কাছে তার কন্ঠ বড় একঘেয়ে হয়ে উঠেছিল বলে নিজের মনে হয়। তাই শ্রোতাদের কাছে বড়ো একঘেয়ে হয়ে ওঠার আগেই তিনি এই পেশা ছেড়ে দেন। কথায় কথায় আরও বলেন, তিনি এবার তার মনের মতো কিছু করে তুলতে চান যা তিনি এতদিন করেননি।

মীর তার ব্যক্তিগত অনুভূতি দর্শক এবং স্রোতাদের সাথে ভাগ করে নেওয়ার সময় এও বলছিলেন যে, হয়তো তিনি চাকরি ছেড়ে দেবার ঠিক সিদ্ধান্ত নেননি। মীর লাইভে এসে স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন, ভবিষ্যতে তিনি অডিও নিয়ে কিছু কাজ করতে চান এবং তারই কাজ চলছে। এইসব সিদ্ধান্ত নেবার সময় সবসময় পরিবার তার পাশে ছিল। গতকালের লাইভের দ্বারা মীর তার দর্শক এবং শ্রোতাদের মনে খানিক আগ্রহ সৃষ্টি করেছে বলে বলা যেতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google