ভারতে তৈরি লক্ষ লক্ষ iPhone রপ্তানি হচ্ছে আমেরিকায়, প্রকাশিত নতুন রিপোর্ট দেখে তাজ্জব চিন!

iPhone উৎপাদনে তাজ্জব চিন! হ্যাঁ ঠিকই শুনছেন। বিশ্বখ্যাত টেক কোম্পানি অ্যাপল (Apple) এখন ক্রমশ ভারতকে তার প্রধান উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তুলছে। নতুন রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Millions of Made-in-India iPhones Exported to USA

iPhone উৎপাদনে তাজ্জব চিন! হ্যাঁ ঠিকই শুনছেন। বিশ্বখ্যাত টেক কোম্পানি অ্যাপল (Apple) এখন ক্রমশ ভারতকে তার প্রধান উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তুলছে। নতুন রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের এপ্রিল মাসেই ভারতে তৈরি প্রায় ২৯ লাখ আইফোন ইউনিট রপ্তানি হয়েছে আমেরিকায়। এই তথ্য সবাইকে তাজ্জব করেছে বৈকি! এ থেকে এটাও স্পষ্ট যে, অ্যাপেল আর শুধু চিনের উপর নির্ভর করছে না, বরং উৎপাদনের ক্ষেত্রে ভারতও এখন একটি অন্যতল গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে।

চীন থেকে কমছে iPhone-এর রপ্তানি, বাড়ছে ভারতের ভূমিকা

বিশ্ববিখ্যাত মার্কেট রিসার্চ সংস্থা Omdia-এর তথ্য অনুযায়ী, এক বছর আগেও চীন থেকে আমেরিকায় প্রায় ৩৭ লাখ iPhone ইউনিট রপ্তানি হতো, যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ৯ লাখে। এর বিপরীতে ভারত থেকে রপ্তানি হওয়া আইফোনের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তন অ্যাপলের উৎপাদন কৌশলের মধ্যে এক বড় বাঁক নির্দেশ করে, যেখানে ভারতকে ক্রমশ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

   

Aprilia RS 457-এ এখন 4 বছরের ওয়ারেন্টি, বাজারে শোরগোল ফেলল কোম্পানির নয়া অফার!

ভারতের দিকে অ্যাপলের এই ঝোঁক পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। চিনে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, কঠোর বিধিনিষেধ, এবং আমেরিকা-চিনের রাজনৈতিক চাপানউতোর, সব মিলিয়ে অ্যাপলের জন্য চিন আর আগের মতো সুবিধাজনক নয়। অন্যদিকে, ভারতের সস্তা শ্রম, সহায়ক সরকারি নীতি এবং Foxconn-এর মতো বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলির সক্রিয় অংশগ্রহণ ভারতকে আকর্ষণীয় বিকল্পে পরিণত করেছে।

আমেরিকার চাপ এবং ট্রাম্পের হুঁশিয়ারি

অ্যাপলের এই কৌশল নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, যদি অ্যাপল আমেরিকায় আইফোন অ্যাসেম্বলি না করে, তাহলে কোম্পানির উপর ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপানো হতে পারে। ট্রাম্প সবসময় “Make in USA” ধারণার প্রবল সমর্থক এবং বারবার মার্কিন কোম্পানিগুলিকে দেশে উৎপাদনের আহ্বান জানিয়ে এসেছেন।

তবে আমেরিকায় উৎপাদন অ্যাপলের জন্য ব্যয়সাপেক্ষ এবং সময়সাপেক্ষ। এই কারণে, বর্তমান পরিস্থিতিতে অ্যাপল ভারতকেই অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে বিশ্বব্যাপী উৎপাদিত আইফোন-এর প্রায় ১৮ শতাংশ ভারতে তৈরি হচ্ছে এবং লক্ষ্য রয়েছে ২০২৫ সালের শেষ নাগাদ এই হার বাড়িয়ে ৩২ শতাংশ করা। Foxconn ইতিমধ্যেই ভারতে ১.৫ বিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প চালু করেছে, যা এই পরিকল্পনাকে আরও মজবুত করছে।

 

রিপোর্ট বলছে, অ্যাপল ২০২৬ সালের মধ্যে আমেরিকায় বিক্রি হওয়া সব iPhone-ই ভারতে তৈরি করার পরিকল্পনা করছে। যদিও বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের মতো একটি হাই-এন্ড ব্র্যান্ডের জন্য ভারতে বড় পরিসরে উৎপাদন চালু রাখা সহজ কাজ হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে ভারত যে অ্যাপলের জন্য একটি নির্ভরযোগ্য উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

প্রসঙ্গত, অ্যাপলের এই কৌশল শুধু ভারতের প্রযুক্তি শিল্পের জন্য নয়, বরং বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার জন্যও একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এটি পরিষ্কার করে দিচ্ছে যে ভারত এখন শুধু একটি বাজার নয়, বরং গ্লোবাল টেক জায়ান্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং পাওয়ারহাউস।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google