MI vs RCB: ওয়াংখেড়েতে রোহিত-বিরাট মহারণ, হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মুম্বাই-আরসিবি

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিদ্বন্দ্বিতা করবে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ শুরু ৭:৩০ মিনিটে। দলের অবস্থা বিচার করলে আরসিবি এগিয়ে মুম্বাইয়ের তুলনায়।

By Sandipa Nandy

Published:

Follow Us
mi-vs-rcb-rohit-vs-kohli-ipl-2026-wankhede-clash

মুম্বই: দেশের জার্সিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা দেখতে সবাই ভালোবাসে। আবার আইপিএল মঞ্চে তাঁদের এক অপরের বিপক্ষে খেলতে দেখাটাও কম রোমাঞ্চকর নয়। আজ এই মরসুমে প্রথমবার মুখোমুখি হবে ভারতের এই দুই কিংবদন্তি ক্রিকেটার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিদ্বন্দ্বিতা করবে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ শুরু ৭:৩০ মিনিটে। দলের অবস্থা বিচার করলে আরসিবি এগিয়ে মুম্বাইয়ের তুলনায়। এই মুহূর্তে ৪পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বিরাটরা। মুম্বাই ২ পয়েন্ট নিয়ে আরও পাঁচ ধাপ নীচে আট নম্বরে রয়েছে।

   

প্রথম দুই ম্যাচে সাফল্য দিয়ে আইপিএল ২০২৬ এ অভিযান শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর ছন্দ পতন হয় তৃতীয় ম্যাচে। অধিনায়ক রজত পাতিদার, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার ছাড়া আর কেউ রান পাননি। এছাড়া বোলিংয়েও প্রভাব ফেলতে অক্ষম বেঙ্গালুরু। রবিবার আরসিবি গত ম্যাচে হারের ক্ষত ভুলে নতুন উদ্যমে মাঠে নামবে বলেই আশা করা হচ্ছে।

উল্টোদিকে আইপিএলে প্রথম ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই। রোহিত, হার্দিক, রিকেল্টন, সূর্যকুমাররা ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। বোলিংও নিষ্প্রভ। এই অবস্থায় বিরাটদের বিরুদ্ধে জেতার জন্য দলে নতুন স্ট্র্যাটেজির প্রয়োজন। স্বাভাবিকভাবে এই ম্যাচে জিততে মরিয়া থাকবে হার্দিকের দল।

পুরোনো রেকর্ড অনুযায়ী, মোট ৩৪ বার মুখোমুখি সংঘর্ষে নেমেছে বিরাট-রোহিত। এর মধ্যে ১৯ বার সাফল্য পেয়েছে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স এবং ১৫বার জিতেছে বিরাটের বেঙ্গালুরু। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে গড় আর্দ্রতা থাকবে ৬৮ শতাংশ। তাপমাত্রা থাকবে প্রায় ২৯° সেলসিয়াস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পিচের কথা বলতে গেলে উইকেটটি বেশ ফ্ল্যাট এবং বোলারদের জন্য সহজ জায়গা নয়। এখানে বড় রান তাড়া করা খুব একটা কঠিন ব্যাপার নয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিলিপ সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জোশ হ্যাজেলউড।
ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়শ শর্মা।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, এএম গজানফার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।
ইমপ্যাক্ট প্লেয়ার: শেরফেন রাদারফোর্ড।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google